Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর ছুটিতে আটকে গেল শুনানি, অন্তঃসত্ত্বা সোনালি-সহ ছ’জনের ফেরার পথ এখনও বন্ধ

পরিবারের দাবি, জুনে হঠাৎই দিল্লি পুলিশ তাঁদের তুলে নিয়ে যায়। পরে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করা হয়।

পুজোর ছুটিতে আটকে গেল শুনানি, অন্তঃসত্ত্বা সোনালি-সহ ছ’জনের ফেরার পথ এখনও বন্ধ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 30 September 2025 17:37

দ্য ওয়াল ব্যুরো: আদালতের (Calcutta High Court) নির্দেশ সত্ত্বেও এখনও দেশে ফিরতে পারলেন না বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবি-সহ ছ’জন (Sonali Bibi)। মঙ্গলবারও জামিন মেলেনি তাঁদের। কারণ, বাংলাদেশে পুজোর ছুটি পড়েছে (Puja holidays)। ফলে শুনানি হয়নি চাঁপাইনবাবগঞ্জ আদালতে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চার সপ্তাহের মধ্যে তাঁদের ভারতে ফেরাতে হবে, তবু আইনি প্রক্রিয়া দেরি করায় অনিশ্চয়তা কাটছে না।

বাংলাদেশে আটক পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলামের প্রতিনিধি মফিজুল শেখ বলেন, ‘‘পুজোর ছুটি পড়ায় এ দিন শুনানি হয়নি। আদালত তাঁদের হাজিরই করেনি। আগামী রবিবার শুনানি হতে পারে।’’

প্রসঙ্গত, দিল্লির রোহিণীতে প্রায় দুই দশক ধরে কাগজ কুড়োনো ও গৃহপরিচারিকার কাজ করছিলেন সোনালি ও তাঁর পরিবার (Migrant Worker। পরিবারের দাবি, জুনে হঠাৎই দিল্লি পুলিশ তাঁদের তুলে নিয়ে যায়। পরে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করা হয়।

গত ২৯ অগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট এই মামলা শুনতে শুরু করে। গত শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, সোনালিদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণিত। তাঁদের দেশে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারেরই। চার সপ্তাহের মধ্যে প্রত্যাবর্তনের নির্দেশও দেয় আদালত।

কিন্তু ততদিনে বাংলাদেশে জামিনের শুনানি শুরু হয়ে গিয়েছে। এখন সেই প্রক্রিয়াই দেরি ঘটাচ্ছে। এ দিকে অন্তঃসত্ত্বা সোনালির শারীরিক অবস্থার কথাও নিয়ে উদ্বেগ বাড়ছে পরিবার ও আইনজীবীদের মধ্যে।


```