Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

গ্র্যান্ড হোটেলের ফুটপাথ হকারমুক্ত হচ্ছে না, শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের

নিউ মার্কেট চত্বরে থাকা গ্র্যান্ড হোটেলের সামনে থেকে এখনই সরতে হচ্ছে না হকারদের। বরং শর্ত সাপেক্ষে সেখানে বসতে পারবেন তাঁরা।

গ্র্যান্ড হোটেলের ফুটপাথ হকারমুক্ত হচ্ছে না, শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের

শেষ আপডেট: 18 December 2023 18:07

দ্য ওয়াল ব্যুরো: নিউ মার্কেট চত্বরে থাকা গ্র্যান্ড হোটেলের সামনে থেকে এখনই সরতে হচ্ছে না হকারদের। বরং শর্ত সাপেক্ষে সেখানে বসতে পারবেন তাঁরা। এব্যাপারে কলকাতা পুরসভাকে রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সোমবার পুরসভার তৈরি রুপরেখাকেই সিলমোহর দিল বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ।

কলকাতা পুরসভার তরফে এদিন আদালতে জানানো হয়, পুরসভা, পুলিশ এবং টাউন ভেন্ডিং কমিটি ওই হেরিটেজ সৌধের সামনে হকারদের বসার জন্য লাইন টেনে দিয়েছে। ফুটপাতের তিন ভাগের দুই ভাগ পথচারীদের জন্য এবং একভাগ হকারদের জন্য রাখা হয়েছে।

পুরসভার রিপোর্টে সম্মতি জানিয়ে বিচারপতি জানিয়েছেন, হকাররা ওই চিহ্নিত অংশ অতিক্রম করতে পারবেনা। বিষয়টি নিশ্চিত করতে হবে পুলিশকে।

নিউ মার্কেট চত্বরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গ্র্যান্ড হোটেল। কলকাতার নাম করা হোটেলগুলির মধ্যে অন্যতম। হোটেলের সামনে ফুটপাত দখল করে হকারদের দৌরাত্ম্যের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল গ্র্যান্ড হোটেল কর্তৃপক্ষ।

তাঁদের অভিযোগ, হোটেলের সামনের ঝুল বারান্দার নীচে হকারদের রাজত্ব চলছে। সেখানে রীতিমতো পাকাপাকি কাঠামো বানিয়ে ব্যবসা হচ্ছে। রাস্তার লাইটপোস্ট থেকে বিদ্যুৎ সংযোগ টেনে নিয়েছেন হকাররা। ফলে বাগড়ি মার্কেটের মত যে কোনও দিন এখানে আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটতে পারে।

 এ ব্যাপারে পুরসভাকে রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছিল আদালত। এরপরই পুলিশ এবং টাউন ভেন্ডিং কমিটিকে নিয়ে বৈঠক করে পুরসভা। সেখানেই তৈরি হয় রূপরেখা। পুরসভার তৈরি ওই রূপরেখাকেই এদিন সম্মতি জানিয়েছেন বিচারপতি। 


```