Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গঙ্গার ঘাটে সম্প্রীতির সুর! ছটপুজোয় ভক্তদের ‘সাবধান’ করলেন মুখ্যমন্ত্রী

গঙ্গার ঘাটে (Ganga Ghats) ঢল নামছে ভক্তদের। ডুব দিচ্ছেন সূর্যদেবকে প্রণাম জানাতে। চারদিকে ঢাক, শঙ্খ, প্রদীপের আলো।

গঙ্গার ঘাটে সম্প্রীতির সুর! ছটপুজোয় ভক্তদের ‘সাবধান’ করলেন মুখ্যমন্ত্রী

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 27 October 2025 16:36

দ্য ওয়াল ব্যুরো: গঙ্গার ঘাটে (Ganga Ghats) ঢল নামছে ভক্তদের। ডুব দিচ্ছেন সূর্যদেবকে প্রণাম জানাতে। চারদিকে ঢাক, শঙ্খ, প্রদীপের আলো। এই আবহেই সোমবার বিকেলে কলকাতার তক্তা ঘাট ও দহী ঘাটে ছটপুজোর (Chhath Puja) আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

ভক্তদের সঙ্গে হাসিমুখে কথা বললেন মুখ্যমন্ত্রী, হাতজোড় করে প্রণাম জানালেন ‘ছটী মাইয়া’-কে। রাজ্যের শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে মুখ্যমন্ত্রী বলেন, “ছটী মাইয়া সকলের মঙ্গল করুন। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।”

তবে আনন্দের মধ্যেই ছিল সতর্কতার বার্তা। ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনকে সর্তক করে ভক্তদের উদ্দেশে মমতার আবেদন, “তাড়াহুড়ো করবেন না। পদপিষ্টের মতো দুর্ঘটনা যেন না ঘটে, সেই দিকে সবাই খেয়াল রাখবেন।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “বাংলা হল সংস্কৃতির মিলনক্ষেত্র। এখানে সবাই সবার উৎসব পালন করতে পারে। ধর্ম যার যার, উৎসব সবার — এটাই আমাদের রাজ্যের ঐতিহ্য।”

উৎসবের আবহে মুখ্যমন্ত্রী জানান, ছটপুজো উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন ঘাটে পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। আলোকসজ্জা, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা।

উত্তরপ্রদেশ, বিহার থেকে আগত বহু মানুষও এবার বাংলার ঘাটে ছটপুজোয় অংশ নিচ্ছেন। রাজ্য সরকার ঘোষণা করেছে সরকারি ছুটি। মুখ্যমন্ত্রীর বার্তা, “আমরা চাই বাংলার মানুষ একসঙ্গে, শান্তিতে উৎসব পালন করুক। সব ধর্ম, সব উৎসবকে আমরা সমান সম্মান করি।”

প্রদীপের আলোয় ঝলমল করছে গঙ্গার ধারা। ঢাকের তালে, সুর্যের আরাধনায় মুখ্যমন্ত্রীর বার্তা, ভক্তি হোক অগাধ, ভিড় নয় বেপরোয়া!


```