Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

'ভারতে ক্রিকেট খেলতে যাচ্ছি, যুদ্ধ নয়', সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন পাক বোলার

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ভিসা সমস্যা মিটেছে পাক দলের। বুধবারই বিশ্বকাপ (World Cup 2023) খেলতে ভারতে আসছেন বাবর আজমরা। কিন্তু তার আগেই পাক মিডিয়াকে এক হাত নিলেন পেসার হ্যারিস রউফ (Haris Rauf)। পাক সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন তিনি। হ্

'ভারতে ক্রিকেট খেলতে যাচ্ছি, যুদ্ধ নয়', সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন পাক বোলার

শেষ আপডেট: 26 September 2023 08:49

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ভিসা সমস্যা মিটেছে পাক দলের। বুধবারই বিশ্বকাপ (World Cup 2023) খেলতে ভারতে আসছেন বাবর আজমরা। কিন্তু তার আগেই পাক মিডিয়াকে এক হাত নিলেন পেসার হ্যারিস রউফ (Haris Rauf)। পাক সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন তিনি। হ্যারিসের সোজাসাপ্টা উত্তর, 'ভারতে তিনি খেলতে যাচ্ছেন, যুদ্ধ করতে নয়।'

কেন হ্যারিস (Haris Rauf) মেজাজ হারালেন? সাংবাদিক বৈঠকে এক পাক সাংবাদিক হ্যারিসকে প্রশ্ন করেন, এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে কেন তাঁকে আগ্রাসী ভূমিকায় দেখা যায়নি। যা শুনেই রেগে যান হ্যারিস। বলেন, 'ভারতীয়দের সঙ্গে কেন লড়াই করতে যাব? এটা ক্রিকেট যুদ্ধ নয়।'

আসন্ন বিশ্বকাপে কী লক্ষ্য নিয়ে ভারতে যাচ্ছেন, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে হ্যারিস বলেন, 'বিশ্বকাপে আমার কোনও লক্ষ্য নেই। ব্যক্তিগত পারফরম্যান্সের থেকে দলগত পারফরম্যান্সের উপরে আমরা বেশি জোর দিচ্ছি।'

এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিরুদ্ধে খেলতে পারেননি হ্যারিস। কাঁধের চোটের কারণে ছিটকে যান। যদিও বিশ্বকাপ শুরুর আগে হ্যারিস জানালেন, এখন পুরোপুরি ফিট তিনি। তাঁর সংযোজন, 'দেশের হয়ে খেলা সবসময়ই বড় ব্যাপার। আগের তুলনায় আমার ফিটনেস বেড়েছে। আমরা দলগতভাবে খেলব। ক্রিকেটের মতো খেলায় সেটা সবসময়ই জরুরি।'

আরও পড়ুন: গেমসে ফের পদক ভারতের, এবার সেলিংয়ে রুপো জিতলেন নেহা


```