Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

তামিলনাড়ুতে হেনস্থা, বাড়ি ফিরতে চাইছেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা

অভিযোগ, টিকিট দেবে বলেও দেয়নি প্রশাসন, ফোনও ধরছেন না নেতা!

তামিলনাড়ুতে হেনস্থা, বাড়ি ফিরতে চাইছেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা

এআই গ্রাফিক্স।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 17 September 2025 17:06

দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুতে (Harassed in Tamil Nadu) গিয়ে হেনস্থার মুখে পড়েছেন মুর্শিদাবাদের একাধিক এলাকার পরিযায়ী শ্রমিকরা (Migrant Workers,  Murshidabad)। 

লালগোলা, ভগবানগোলা, নবগ্রাম-সহ একাধিক অঞ্চল থেকে গিয়ে কাজ করছিলেন তাঁরা। অভিযোগ, সেখানে তাঁদের মারধর করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে সবকিছু। বেশ কয়েকজন ভর্তি ছিলেন স্থানীয় হাসপাতালে। এখন কোনওরকমে বেঁচে আছেন ঠিকই, কিন্তু বাড়ি ফেরার উপায় নেই। কারণ, যাঁরা টিকিট করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, তাঁরাই এখন নাকি ফোন ধরছেন না।

শ্রমিকদের অভিযোগ, রাজ্যের ‘শ্রমশ্রী’ প্রকল্পের আওতায় বাড়ি ফেরার টিকিট দেওয়ার কথা বলেছিলেন জেলাশাসক। সেই অনুযায়ী আধার কার্ডও পাঠিয়েছিলেন তাঁরা। কিন্তু পরে জানিয়ে দেওয়া হয়, টিকিট নিজেদের টাকায় কাটতে হবে।

পরিযায়ী শ্রমিক মুস্তাফিজুর রহমানের কথায়, “আমাদের মারধর করা হয়েছে, সব জিনিস কেড়ে নিয়েছে। টাকা নেই, খাবার নেই। জেলাশাসক বলছেন, টিকিট দেবে না। সামিরুল ইসলাম ফোন করেছিলেন, এখন তিনিও ফোন ধরছেন না।”

অভিযোগের জবাবে মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, “আমরা কাউকে টিকিট কেটে দেওয়ার কথা বলিনি। কেউ এই ধরনের আবেদনও করেননি। বাড়ি ফিরলে ‘শ্রমশ্রী’ প্রকল্পে যা যা সুবিধা রয়েছে, তা দেওয়া হবে। এটা ভুল প্রচার।”

অন্যদিকে রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম বলেন, “শ্রমশ্রী প্রকল্পে সাহায্য পেতে হলে অ্যাপ্লিকেশন করতে হয়। ডকুমেন্ট-সহ আবেদন করতে হয়। কিন্তু ওরা সেটা করেনি।”

ভাগ্য নিয়ে তামিলনাড়ু পাড়ি দিয়েছিলেন যাঁরা, এখন তাঁরা কার্যত আটকে পড়েছেন অন্য রাজ্যে। বাড়ি ফেরার রাস্তাটুকুও বন্ধ হয়ে গেছে বলে তাঁদের ক্ষোভ। কেউ বলছেন আবেদন করেননি, কেউ বলছেন আবেদন নিয়েও কোনও কাজ হচ্ছে না। এখন দেখার কোন পথে সমস্যার সমাধান হয়।


```