Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ক্যালিফোর্নিয়ায় বাড়িতে বন্দুকবাজের হামলা! ৬ মাসের শিশু সহ মৃত্যু ৬ জনের

দ্য ওয়াল ব্যুরো: ফের বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে (Gunmen attack California home)। সোমবার সাতসকালে ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে একাধিক বন্দুকধারীর অতর্কিত আক্রমণে মৃত্যু হয়েছে মোট ৬ জনের, যাঁদের মধ্যে রয়েছে একটি ৬ মাসের শিশু এবং

ক্যালিফোর্নিয়ায় বাড়িতে বন্দুকবাজের হামলা! ৬ মাসের শিশু সহ মৃত্যু ৬ জনের

শেষ আপডেট: 17 January 2023 05:47

দ্য ওয়াল ব্যুরো: ফের বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে (Gunmen attack California home)। সোমবার সাতসকালে ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে একাধিক বন্দুকধারীর অতর্কিত আক্রমণে মৃত্যু হয়েছে মোট ৬ জনের, যাঁদের মধ্যে রয়েছে একটি ৬ মাসের শিশু এবং তার তরুণী মা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি একটি পরিকল্পিত হামলা, যা আসলে মাদক সংক্রান্ত গ্যাং-ওয়ার বলে মনে করা হচ্ছে। সোমবার ভোর ৩.৩০ নাগাদ একটি বাড়িতে হামলা চালায় ২ জন বন্দুকবাজ। বাড়ির ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় তারা। হামলার কথা বুঝতে পেরেই থানায় খবর দেন প্রতিবেশীরা। মিনিট সাতেকের মধ্যেই এসে পৌঁছায় পুলিশ। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে বাড়ির ৫ জন বাসিন্দার। তাঁদের কারও মৃতদেহ পড়ে ছিল বাড়ির ভিতরে, কারও আবার বাড়ির বাইরে।

মৃতদের মধ্যেই ছিল ৬ মাস বয়সি একটি শিশু এবং তার ১৭ বছর বয়সি মা। পুলিশ জানিয়েছে, দুজনেরই মাথায় গুলি করা হয়েছিল। বাড়িটির দুজন বাসিন্দা হামলার সময় লুকিয়ে পড়ার ফলে প্রাণে বেঁচে গেছেন তাঁরা। গুলিতে জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। কিন্তু চিকিৎসা শুরু হওয়ার আগেই একজনের মৃত্যু হয়।

শেরিফের অফিসের তরফে জানানো হয়েছে, ওই পরিবারটিকে লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই হামলা চালানো হয়েছে। মাদক সংক্ৰান্ত বিবাদের জেরেই এই আক্রমণ বলে অনুমান পুলিশের।

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলা লেগেই থাকে। শুধুমাত্র ২০২১ সালেই সেদেশে গুলিতে মৃত্যু হয়েছে ৪৯ হাজার মানুষের। যদিও তার মধ্যে অর্ধেকই আত্মহত্যার কারণে মৃত্যুর ঘটনা।

যুদ্ধ অতীত, খাদ্য সংকটে মোদীকে পাশে চান পাক প্রধানমন্ত্রী শাহবাজ


```