Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কাশ্মীরের জঙ্গলে সেনা-জঙ্গি গুলির লড়াই

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার উপত্যকায় রক্ত ঝরার পর বুধবারও উত্তপ্ত ভূস্বর্গ। বুধবার দুপুর থেকে জম্মু ও কাশ্মীরের বারমুলা জেলার জঙ্গল ঘেরা ফরিয়াবাদে সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময় শুরু হয় জঙ্গিদের। পুলিশ জানিয়েছে, ওই অঞ্চলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে

কাশ্মীরের জঙ্গলে সেনা-জঙ্গি গুলির লড়াই

শেষ আপডেট: 8 August 2018 08:20

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার উপত্যকায় রক্ত ঝরার পর বুধবারও উত্তপ্ত ভূস্বর্গ। বুধবার দুপুর থেকে জম্মু ও কাশ্মীরের বারমুলা জেলার জঙ্গল ঘেরা ফরিয়াবাদে সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময় শুরু হয় জঙ্গিদের। পুলিশ জানিয়েছে, ওই অঞ্চলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর আসে নিরাপত্তাবাহিনীর কাছে। কর্ডন করে সেনাবাহিনী ঘিরে ফেলে ওই এলাকা। এরপর গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দিচ্ছে সেনাবাহিনীও। বুধবার বেলা দেড়টা অবধি পাওয়া খবর অনুযায়ী গুলির লড়াই চলছে। মঙ্গলবারই উত্তর কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে প্রাণ গিয়েছে মেজর কৌস্তুভ রানে সহ দুই জওয়ানের। মৃত্যু হয় দুই জঙ্গিরও। সেনাবাহিনীর সন্দেহ আহত জঙ্গিরা এখনও ওই এলাকাতেই লুকিয়ে রয়েছে। ফলে তল্লাশি চলছে সকাল থেকেই। এর মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল ফরিয়াবাদের জঙ্গল।

```