Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গুজরাতে হুড়মুড় করে ভেঙে পড়ল ব্রিজ, ভেসে গেলেন কমপক্ষে ১০ জন, উস্কে দিল মোরবির স্মৃতি

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বড়সড় দুর্ঘটনা গুজরাতে (Gujrat bridge collapse)। প্রায় ৪০ বছরের পুরনো একটি ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নদীতে। গুজরাতের সুরেন্দ্রনগর এলাকায় ঘটে এই সাংঘাতিক দুর্ঘটনা। এই ঘটনার ফলে, তলিয়ে যান অন্তত ১০ জন। গুরুতর জখম অন্তত

গুজরাতে হুড়মুড় করে ভেঙে পড়ল ব্রিজ, ভেসে গেলেন কমপক্ষে ১০ জন, উস্কে দিল মোরবির স্মৃতি

শেষ আপডেট: 24 September 2023 17:03

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বড়সড় দুর্ঘটনা গুজরাতে (Gujrat bridge collapse)। প্রায় ৪০ বছরের পুরনো একটি ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নদীতে। গুজরাতের সুরেন্দ্রনগর এলাকায় ঘটে এই সাংঘাতিক দুর্ঘটনা। এই ঘটনার ফলে, তলিয়ে যান অন্তত ১০ জন। গুরুতর জখম অন্তত ৪ জন। এখনও খোঁজ মেলেনি ৬ জনের।

জানা গেছে, গুজরাতের অন্যতম পুরনো এই ব্রিজের (Gujrat bridge collapse) উপর দিয়ে নিয়মিত চলাচল করত ভারী গাড়ি। পণ্য বোঝাই গাড়ি থেকে বাইক সবই চলাচল করত এই সেতুর উপর দিয়ে। রবিবার সন্ধ্যায় আচমকা ব্রিজটি ভেঙে পড়তেই তলিয়ে যায় বেশ কয়েকটি মোটরবাইক এবং ডাম্পার। কমপক্ষে ১০ জন তলিয়ে যান ভোগাভো নদীতে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন গুজরাতের সুরেন্দ্রনগর থানার পুলিশবাহিনী। সেই সঙ্গে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। চলছে উদ্ধারকাজ। পুলিশের কথায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সুরেন্দ্রনগর থানার এক আধিকারিকের কথায়, ব্রিজটি চূরা এলাকার সঙ্গে জাতীয় সড়কের সংযোগের অন্যতম মাধ্যম ছিল। প্রতিদিনই এই ব্রিজ দিয়ে চলাচল করত বহু ভারী গাড়ি। ভার বহন করতে না পেরেই এই দুর্ঘটনা, বক্তব্য পুলিশের। জানা গেছে, ভারী গাড়ি চলাচল সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছিল। তবে সে বারণের তোয়াক্কা না করে একই ভাবে চলছিল পণ্য বোঝাই গাড়ি চলাচল, তার জেরেই এই দুর্ঘটনা, দাবি পুলিশের। প্রশ্ন উঠছে কেন এত দিনের পুরনো ব্রিজ সংস্কার করা হয়নি। পুলিশের বক্তব্য, অচিরেই সংস্কারের পরিকল্পনা চলছিল, সেই কারণেই ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। তবে তার আগেই ঘটে গেল এই দুর্ঘটনা।

প্রসঙ্গত, গুজরাতের এই সেতু দুর্ঘটনা মনে করিয়ে দিল গত বছরের অক্টোবর মাসে গুজরাতের মোরবি সেতু ভেঙে পড়ার স্মৃতি। মোরবির মাচ্ছু নদীতে সেতু ভেঙে তলিয়ে যান ১৪১ জন। ৪৭ জন শিশুর মৃত্যু হয় এই ঘটনায়। এই ঘটনার জেরে অস্বস্তিতে পড়তে হয়েছিল শাসক দলকে। ফের সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল।

খ্যাপা ষাঁড়ের মতো ছুটে এল বাস, নিয়ন্ত্রণ হারিয়ে স্টপেজে উঠে ধাক্কা ৩ যাত্রীকে


```