
শেষ আপডেট: 19 July 2023 08:07
দ্য ওয়াল ব্যুরো: হিমাচলপ্রদেশ, দিল্লি (Delhi Flood), উত্তরপ্রদেশ, পাঞ্জাবের পর এবার গুজরাত। মঙ্গলবার মাত্র কয়েকঘণ্টার মধ্যে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজ্যটিতে। আর সেই কারণেই রাতারাতি বানভাসি সোমনাথ, গির, সুরাত এবং রাজকোটের একাধিক এলাকা (Gujarat flood)।
পার্ক করে রাখা গাড়ি কোথাও কোথাও প্রায় পুরোটাই ডুবে গেছে জলে। সোশ্যাল মিডিয়ায় সেসব দৃশ্যের ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই।
স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টার (SEOC) অনুসারে, গির সোমনাথ জেলার সুত্রপাদা তালুকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে মাত্র ১৪ ঘণ্টায় ৩৪৫ মিমি এবং রাজকোট জেলার ধোরাজি তালুকে ২৫০ মিমি বৃষ্টিপাত হয়েছে বলে সূত্রের খবর, যার মধ্যে মধ্যে ১৪৫ মিমি বৃষ্টি হয়েছে মাত্র ২ ঘণ্টায়। সুরাত এবং জুনাগড়ের কিছু অংশও ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে।
https://twitter.com/ANI/status/1681426260982136841?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1681426260982136841%7Ctwgr%5Eb8249d4916bd719a00379e1860f4b35dfab02253%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fgujarat-rain-gujarat-floods-streets-flooded-cars-submerged-as-heavy-rain-batters-gujarat-4220972
তবে বিপর্যয় এখনই থামছে না, জানিয়েছে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাতের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি এবং বন্যা মোকাবিলায় সবরকম প্রস্তুতি নিয়ে রাখছে সরকার। ইতিমধ্যেই ৭০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পুরোদমে প্রস্তুত রাখা হয়েছে বলে সূত্রের খবর।
মমতা-রাহুলদের ‘ইন্ডিয়া’ নাম উস্কানিমূলক, বললেন প্রণব কন্যা, মোদী ভারত রত্ন স্মরণ করিয়েছিলেন মঙ্গলবার