Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

৮ বছরের ছাত্রের যৌনাঙ্গে নাইলনের দড়ি বেঁধে দিল অন্য পড়ুয়ারা! নৃশংস ঘটনা সরকারি স্কুলে

দ্য ওয়াল ব্যুরো: আট বছরের ছাত্রের যৌনাঙ্গে (8-year-old boy’s private parts) নাইলনের সুতো বেঁধে দিল (students tie nylon thread) একই স্কুলের উচুঁ ক্লাসের একবার পড়ুয়া। ঘটনার জেরে হাসপাতালে ভর্তি করা হয়েছে নির্যাতিত ছাত্রকে। ঘটনাটি ঘটেছে

৮ বছরের ছাত্রের যৌনাঙ্গে নাইলনের দড়ি বেঁধে দিল অন্য পড়ুয়ারা! নৃশংস ঘটনা সরকারি স্কুলে

শেষ আপডেট: 31 December 2022 07:00

দ্য ওয়াল ব্যুরো: আট বছরের ছাত্রের যৌনাঙ্গে (8-year-old boy’s private parts) নাইলনের সুতো বেঁধে দিল (students tie nylon thread) একই স্কুলের উচুঁ ক্লাসের একবার পড়ুয়া। ঘটনার জেরে হাসপাতালে ভর্তি করা হয়েছে নির্যাতিত ছাত্রকে।

ঘটনাটি ঘটেছে দিল্লিতে। নির্যাতিত পড়ুয়া কিদওয়াই নগরের নয়া দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের অধীনস্থ অটল আদর্শ স্কুলের (NDMC school) ছাত্র। সূত্রের খবর, গত বুধবার স্কুলের ভিতরেই অন্য ক্লাসের একদল পড়ুয়া ওই ছাত্রের যৌনাঙ্গে একটি নাইলনের দড়ি শক্ত করে বেঁধে দেয়। ওই ছাত্র প্রাথমিকভাবে কাউকে কিছু না জানালেও বাড়িতে গিয়ে স্নান করার সময় বিষয়টি চোখে পড়ে যায় তার বাবা-মার। এরপর তাকে প্রশ্ন করা হলে সমস্ত ঘটনা নিজের মা বাবাকে খুলে বলে ছাত্রটি।

সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় ছাত্রটিকে। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত ওই পড়ুয়ার অবস্থা স্থিতিশীল। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পর হাসপাতাল থেকেই পুলিশকে ফোন করে খবর দেওয়া হয়। পুলিশ হাসপাতালে এসে নির্যাতিত ছাত্রের সঙ্গে কথা বলে এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেয়।

সূত্রের খবর, নির্যাতিত পড়ুয়া অভিযুক্ত ছাত্র-ছাত্রীদের শনাক্ত করতে পারেনি। ফলে তাদের চিহ্নিত করার জন্য তদন্তকারীদের একটি দল স্কুলে যাবে বলে জানা গেছে।

কলকাতায় পুলিশকে ফেলে পেটাল মাতালের দল, বাঁচাতে গিয়ে আক্রান্ত আরও এক এএসআই


```