Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহাকালেশ্বর মন্দির-সহ পর্যটন প্রকল্পে সবুজ সঙ্কেত, রাজ্যে হবে আরও ১০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক

প্রকল্প বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ করল রাজ্য মন্ত্রিসভা (Cabinet Meeting)। সোমবারের বৈঠকে এ ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব পাশ হয়েছে।

মহাকালেশ্বর মন্দির-সহ পর্যটন প্রকল্পে সবুজ সঙ্কেত, রাজ্যে হবে আরও ১০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক

মহাকাল মন্দিরের কাজ শুরু হল বলে...

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 24 November 2025 17:35

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই ঘোষণা করেছিলেন, মাটিগাড়ায় তৈরি হবে মহাকালেশ্বর মন্দির (Mahakal Temple)। সেই প্রকল্প বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ করল রাজ্য মন্ত্রিসভা (Cabinet Meeting)। সোমবারের বৈঠকে এ ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব পাশ হয়েছে।

এদিন সাংবাদিক বৈঠক করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, মাটিগড়ার লক্ষ্মী টাউনশিপের মোট ২৫.১৫ একর জমি লিজ হোল্ডারদের হাত থেকে সরকারের দখলে আসবে। এর মধ্যে ১৭.৪১ একর জমি ভূমি ও ভূমি সংস্কার দফতরের মাধ্যমে পর্যটন দফতরের অধীনে হস্তান্তর হবে। বাকি অংশও ধাপে ধাপে পর্যটন দফতরে যাবে। এখানেই তৈরি হবে মহাকালেশ্বর মন্দিরকে কেন্দ্র করে বৃহৎ পর্যটন কেন্দ্র। একই সঙ্গে ডাবগ্রাম মৌজায় ১০ একর জমিতে গড়ে উঠবে একটি অত্যাধুনিক কনভেনশন সেন্টার।

এশিয়ান হাইওয়ে ২–এর সংযোগ ধরে উত্তরবঙ্গের এই অঞ্চলকে পর্যটন ও বাণিজ্যের ক্ষেত্রে বড় সম্ভাবনার জায়গা হিসেবে তুলে ধরতে চাইছে রাজ্য।

গ্রামীণ ও শহরাঞ্চলে ব্যাপক রাস্তা সংস্কার

মন্ত্রী জানিয়েছেন, পথশ্রী-গ্রামীণ প্রকল্পেও বড় অগ্রগতি। মোট ১৫,০১১ কিলোমিটার রাস্তা থেকে ৯,০০০ কিলোমিটার কাজ সম্পূর্ণ হয়েছে। ৫,০১৯ কিলোমিটার রাস্তায় কাজ চলছে। অন্য দিকে, ১১,৩৬৫ কিলোমিটার আরবান রাস্তা তৈরি বা সংস্কারের কাজও দ্রুত এগোচ্ছে।

‘বাংলা বাড়ি’ প্রকল্পে আরও বাড়ল বরাদ্দ

চন্দ্রিমা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার বাড়ি প্রকল্পে কেন্দ্রের ‘বঞ্চনার’ অভিযোগ তোলেন। সঙ্গে জানান, এখনও পর্যন্ত ১২ লক্ষ বাড়ি তৈরি হয়েছে। জানুয়ারির মধ্যে আরও ১৬ লক্ষ ২২ হাজার ৫২২টি বাংলা বাড়ি তৈরি হবে বলে জানিয়েছেন তিনি।

রাজ্যে আরও ১০টি নতুন শিল্পপার্ক

কর্মসংস্থান বাড়াতে WBIDTC-র অধীনে রাজ্যজুড়ে শিল্প পরিকাঠামো সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন করে কল্যাণী (নদিয়া), হাওড়া, বিষ্ণুপুর, ফলতা-সহ মোট ৮টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং কোচবিহারে আরও ২টি নতুন শিল্পপার্ক তৈরি হবে বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা। পাশাপাশি উলুবেড়িয়া, বিষ্ণুপুর, ফলতা, কল্যাণী, কোচবিহার— সব মিলিয়ে WBIDTC-কে নতুন প্লট দেওয়া হচ্ছে শিল্পায়ন এগিয়ে নিতে।

বস্তুত, দুর্যোগক্লিষ্ট উত্তরবঙ্গ সফরে সরেজমিনে পরিদর্শন এবং ত্রাণ বিলির কর্মসূচির পরে কলকাতায় ফেরার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দার্জিলিঙের ম্যালের মহাকাল মন্দিরের মতো সমতলে নতুন একটি মহাকাল মন্দির গড়তে চান তিনি। শিলিগুড়ির আশপাশে তার জন্য জমিও দেখতে বলে দিয়েছিলেন। মমতা জানান, ওই মন্দিরে থাকবে সবচেয়ে বড় শিবমূর্তি।


```