Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মেয়েটা তার হাতে শেষবার ডাল ভাত ডিম খেয়েছিল, বিলাপ থামছে না কানাইপুরের নাবালিকার দিদিমার

গত মঙ্গলবার বিকাল চারটের সময় বিশেষ চাহিদা সম্পন্ন বছর তেরোর ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অসীম মজুমদার। অসীম নাবালিকার বাবার বন্ধু। 

মেয়েটা তার হাতে শেষবার ডাল ভাত ডিম খেয়েছিল, বিলাপ থামছে না কানাইপুরের নাবালিকার দিদিমার

মৃত নাবালিকার দিদিমা

শেষ আপডেট: 30 May 2025 12:09

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মেয়েটা তার হাতে শেষবার ডাল ভাত ডিম খেয়েছিল, বিলাপ থামছে না দিদিমার। দু'দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় কানাইপুরের নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় ন'পাড়া এলাকা থেকে। তারপর থেকেই শোকের চায়া নেমেছে পরিবারে। অভিযুক্তের ফাঁসি চায় কানাইপুর কলোনির বাসিন্দারা।

গত মঙ্গলবার বিকাল চারটের সময় বিশেষ চাহিদা সম্পন্ন বছর তেরোর ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অসীম মজুমদার। অসীম নাবালিকার বাবার বন্ধু। আগে এক সময় তারা একসঙ্গে দিন মজুরের কাজ করত। নাবালিকার বাবার টিবি হওয়ার পর তিনি আর কাজ করতে পারেন না। তাই অসীমের সঙ্গে যোগাযোগ কমে যায়। কানাইপুর বাসাই কলোনির বাসিন্দা অসীম বিবাহিত। তার স্বভাবের জন্য গত তিন বছর স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। ভাড়া বাড়িতে মা বাবা নিজের ছেলেকে নিয়ে থাকে।

ঘটনার দিন মাটি কাটার কাজ আছে বলে নাবালিকার বাবাকে ডাকতে যায় অসীম। অসুস্থ থাকায় নিজে যেতে পারবেন না, তাই মেয়েকে অসীমের সঙ্গে পাঠিয়ে বলেন কাকার বাড়ি দেখিয়ে দিতে। নাবালিকার দিদিমা শাক পাতা বিক্রি করেন।দুপুরে নাতনি তার হাতে মাখা ডাল ভাত ডিম খেয়েছিল। তারপর দু'দিন ধরে নাতনির চিন্তায় নিদ্রাহীন কেটেছে।
সেই নাতনির নিথর দেহ উদ্ধারের পর থেকে শুধু বিলাপ করে চলেছেন দিদিমা।

এক সময়ের বন্ধু যে তার মেয়ের সঙ্গে এমন কাণ্ড ঘটাবে ভাবতে পারেননি নাবালিকার বাবা। নাবালিকার মা বৃহস্পতিবার  কানাইপুর ফাঁড়িতে হত্যে দিয়ে পড়েছিলেন মেয়ের খোঁজ পেতে। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি আশ্বস্ত করেছিলেন স্নিফার ডগ দিয়ে তল্লাসি চালানো হবে। খোঁজ মিলবে নাবালিকার। সেই মতোই দিনভর নাবালিকার খোঁজে এলাকায় তল্লাশি চলে। পুকুরে ডুবুরি নামিয়েও তল্লাশি চালানো হয়। রাতে ন'পাড়ার কাছে একটি মাঠ থেকে দেহ মেলে ওই নাবালিকার। বিশেষ চাহিদা সম্পন্ন ওই নাবালিকার এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউ।

বৃহস্পতিবারেই অসীমকে ডানকুনির খড়িয়ালে প্রথমে ধরে ফেলে স্থানীয়রা। মারধোর করে। তারপর পুলিশ তাকে গ্রেফতার করে। বাসাই কলোনির যে বাড়িতে ভাড়া থাকে অসীম মজুমদার সেই বাড়ি তালা দেওয়া। তার পরিবারকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে তাদের নিরাপত্তার স্বার্থে।

শুক্রবার ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। নাবালিকার দেহ ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট দেখে কীভাবে মৃত্যু তা নিশ্চিত হতে চাইছে পুলিশ।


```