Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দোলের পরই ব্রিগেডে মহাসমারোহ, কর্মীদের ভোকাল টনিক দিতে আসতে পারেন মোদী-শাহ, চলছে জোর প্রস্তুতি

দোল উৎসবের পর ব্রিগেডে মহাসমাবেশের প্রস্তুতি তুঙ্গে, কর্মীদের চাঙ্গা করতে আসতে পারেন মোদী-শাহ। দক্ষিণবঙ্গ জুড়ে চলছে জোরদার সংগঠনিক প্রস্তুতি।

দোলের পরই ব্রিগেডে মহাসমারোহ, কর্মীদের ভোকাল টনিক দিতে আসতে পারেন মোদী-শাহ, চলছে জোর প্রস্তুতি

মোদী-শাহ

শেষ আপডেট: 15 February 2026 11:44

দ্য ওয়াল ব্যুরো: মার্চে ব্রিগেডে সমাবেশ ডাকতে চলেছে রাজ্য বিজেপি (BJP)। বিধানসভা নির্বাচনের আগে সেই ব্রিগেডেই প্রধান বক্তা হিসেবে হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে সমাবেশের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। কারণ, দক্ষিণবঙ্গের বিভিন্ন সাংগঠনিক জোন থেকে রথযাত্রা (Rathyatra) বের করবে বিজেপি, আর সেই সব রথই পৌঁছবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground)। সূত্রের খবর, দোলযাত্রা (Dol Jatra) মিটে গেলেই শুরু হবে রথযাত্রা কর্মসূচি।

পরীক্ষার মরশুম শেষ হওয়ার পর মার্চের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে পারে জনসভা। সেগুলিতে উপস্থিত থাকতে পারেন মোদী-অমিত শাহরা। কলকাতা জোনে অবশ্য ব্রিগেডেই প্রধান সভা করতে চাইছে গেরুয়া শিবির। দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে কর্মী–সমর্থকদের ব্রিগেডে আনার প্ল্যান চূড়ান্ত। একই সঙ্গে শিলিগুড়িতেও (Siliguri) মোদীকে দিয়ে বড় জনসভা করানোর প্রস্তুতি চলছে।

বিধানসভা চলতি মাসের মধ্যেই ২৯৪টি বিধানসভা আসনের জন্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া গতি পাচ্ছে। প্রতিটি জেলা থেকে প্রতিটি আসনের জন্য তিনটি করে নাম চেয়ে পাঠানো হয়েছে। কিছু ক্ষেত্রে একাধিক নামও থাকতে পারে। জেলা কমিটির পাঠানো তালিকা খতিয়ে দেখে বিধানসভাপিছু তিনটি নাম দিল্লিতে (Delhi) কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠাবে রাজ্য বিজেপি। পাশাপাশি কেন্দ্রীয় সমীক্ষা–এজেন্সিগুলি আরও কিছু নাম পাঠাবে। জেলা কমিটির প্রস্তাবিত নামের সঙ্গে সেই সমীক্ষার ফল মিলিয়ে দেখা হবে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই কয়েক দফায় প্রার্থী তালিকা (Candidate List) ঘোষণা করতে পারে কেন্দ্রীয় বিজেপি।

শনিবার সল্টলেকের (Salt Lake) বিজেপি দফতরে রাজ্য বিজেপির কোর কমিটির (Core Committee) বৈঠকে এই সমস্ত বিষয় নিয়েই বিশেষ আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব (Bhupender Yadav), সহ–পর্যবেক্ষক বিপ্লব দেব (Biplab Deb), পাশাপাশি রাজ্য নেতৃত্ব শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অবশ্য শুভেন্দু কিছুক্ষণ পরে অন্য কর্মসূচির জন্য বেরিয়ে যান। রথযাত্রা, ব্রিগেড সমাবেশ ও প্রার্থী তালিকা—সবকিছু নিয়েই বিস্তারিত পর্যালোচনা হয়েছে এই বৈঠকে।


```