Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কোভিড লড়াইয়ে আশা বাড়াচ্ছে দু'টি ড্রাগ, ফ্যাভিপিরাভির এবং টোসিলিজুমাব: বলছে কেন্দ্রের টাস্ক ফোর্স

দ্য ওয়াল ব্যুরো: অ্যান্টিভাইরাল ড্রাগ ফ্যাভিপিরাভির এবং ইমিউন মড্যুলেটর ড্রাগ টোসিলিজুমাব এই মুহূর্তে কোভিড ১৯-এর জন্য সবচেয়ে ভাল ওষুধ বলে জানাল সরকারি টাস্ক ফোর্স। তবে এটা তাদের প্রাথমিক ধারণা। ক্লিনিক্যাল ট্রায়ালের ডেটা পাওয়ার পরে তবেই এই

কোভিড লড়াইয়ে আশা বাড়াচ্ছে দু'টি ড্রাগ, ফ্যাভিপিরাভির এবং টোসিলিজুমাব: বলছে কেন্দ্রের টাস্ক ফোর্স

শেষ আপডেট: 28 April 2020 03:48

দ্য ওয়াল ব্যুরো: অ্যান্টিভাইরাল ড্রাগ ফ্যাভিপিরাভির এবং ইমিউন মড্যুলেটর ড্রাগ টোসিলিজুমাব এই মুহূর্তে কোভিড ১৯-এর জন্য সবচেয়ে ভাল ওষুধ বলে জানাল সরকারি টাস্ক ফোর্স। তবে এটা তাদের প্রাথমিক ধারণা। ক্লিনিক্যাল ট্রায়ালের ডেটা পাওয়ার পরে তবেই এই ধারণা নিশ্চিত করা যাবে। কয়েক দিন আগে চিকিৎসকরা দাবি করেছিলেনন, পাঁচজন সঙ্কটাপন্ন রোগীকে টোসিলিজুমাব ওষুধ খাওয়ানো হয়েছিল৷ দেখা গেছে, তাঁদের মধ্যে দু’জন রোগীর শরীরে এই ওষুধের প্রভাব দারুণভাবে কার্যকরী৷ তাঁদের সংক্রমণও অনেকটাই কমের দিকে৷ ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনও করোনা প্রতিরোধী ড্রাগ হিসেবে খাওয়া যেতে পারে বলে জানিয়েছিল আইসিএমআর।

আরও পড়ুন: চিন, জাপানে করোনা নিরাময়ের জন্য ফ্যাভিপিরাভির ব্যবহৃত হয়েছে, ভারতও উৎপাদনে প্রস্তুত

এর পরেই সামনে এসেছিল ফ্যাভিপিরাভির কথা। চিন, জাপান ও রাশিয়ায় নোভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে সুস্থ করতে অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ ‘ফ্যাভিপিরাভির’-এর ব্যবহার হয়েছে বলে আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। ভারতে সেই ওষুধ— ফ্যাভিপিরাভিরের সংশ্লেষ পদ্ধতি সম্পূর্ণ হয়েছে বলে জানায় ‘সেন্টার অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ তথা সিএসআইআর। আপাতত ট্রায়াল চলছে এই সব ক'টি ওষুধেরই। ট্রায়াল শেষ হলে তবেই এর কোনওটি নিয়ে কোনও সিদ্ধান্তে আসা যাবে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) আগেই জানিয়েছিল সরকারি উদ্যোগে ভারতে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির কাজ চলছে ছ’টি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। তাছাড়াও ভ্যাকসিন ও ড্রাগ নিয়ে গবেষণা চালাচ্ছে অনেক বেসরকারি প্রতিষ্ঠান, আইআইটি, ফার্মা কোম্পানি ও সায়েন্স রিসার্চ ফার্ম। করোনা প্রতিরোধী ভ্যাকসিন বা ড্রাগ তৈরির কাজ কতদূর এগলো, গবেষণা কোন স্তরে রয়েছে জানতে এবার উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, নীতি আয়োগ ও প্রধানমন্ত্রীর বিজ্ঞানবিষয়ক মন্ত্রকের মুখ্য উপদেষ্টার অধীনে কাজ করবে এই প্যানেল। আয়ুষ, আইসিএমআর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিনিধিরা আছেন এই টাস্ক ফোর্সে। তাছাড়াও কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর), বায়োটেকনোলজি, ডিআরডিও, ডিরেক্টোরেট জেনারেল অব হেলথ সার্ভিস ও কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের বিজ্ঞানী, গবেষকরাও আছেন এই কেন্দ্রের তৈরি এই টাস্ক ফোর্সে। টাস্ক ফোর্সের কোঅর্ডিনেটর এবং ডিরেক্টর ডক্টর ভি প্রেমনাথ বলেন, "আমরা এই প্রথম ড্রাগগুলির মলিখিুল বিশ্লেষণ করে পরীক্ষা করছি। ক্লিনিক্যাল ট্রায়েলের ফলাফলের ওপর নির্ভর করছে সব।"
সিএসআইআর-এর ডিরেক্টর জেনারেল শেখর মান্ডে জানিয়েছেন, একটি বেসরকারি ওষুধ নির্মাতা সংস্থাকে ফ্যাভিপিরাভিরের সংশ্লেষের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার ওই ওষুধের কোভিড রোগীর দেহে পরীক্ষা করতে দেওয়ার ছাড়পত্রের অপেক্ষা।

```