Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ফের বাইপাসের হাসপাতালে নিয়ে যাওয়া হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে

এর আগে এপ্রিলের তৃতীয় সপ্তাহে কমান্ডো হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাজ্যের সাংবিধানিক প্রধানকে। পরে তাঁকে বাইপাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফের বাইপাসের হাসপাতালে নিয়ে যাওয়া হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে

ফাইল ছবি।

শেষ আপডেট: 27 May 2025 16:58

দ্য ওয়াল ব্যুরো: ফের বাইপাসের হাসপাতালে নিয়ে যাওয়া হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে  (Governor , CV Ananda Bose)।
তবে রুটিন চেকআপ নাকি ফের অসুস্থ হয়ে পড়লেন তা এখনও স্পষ্ট নয়। এ ব্যাপারে রাজভবনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
 

এর আগে এপ্রিলের তৃতীয় সপ্তাহে কমান্ডো হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাজ্যের সাংবিধানিক প্রধানকে। পরে তাঁকে বাইপাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেশ কয়েকদিন ভর্তি ছিলেন তিনি।

সূত্রের খবর, রাজ্যপালের কাঁধে হাল্কা চোট রয়েছে। তারই চিকিৎসার জন্য এর আগে বাইপাসের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। 

গত এপ্রিলে ওয়াকফ ইস্যুতে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে। সেখানের এলাকা পরিদর্শনে গেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। জেলা সফর থেকে ফেরার পর তাঁর অসুস্থতার খবর সামনে আসে। প্রথমে শোনা গিয়েছিল, তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়েছে। তবে পরে বিবৃতি দিয়ে রাজভবনের (Rajbhavan) তরফে জানানো হয়েছিল, রাজ্যপালের হার্টে কোনও সমস্যা হয়নি, হয়েছে কাঁধে। এবারে কী কারণে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হল তা অবশ্য এখনও স্পষ্ট নয়।


```