Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আসরে রাজ্যপাল, বাংলার সেরা মণ্ডপকে ‘বাঙ্গালিয়ানা’ পুরস্কার দেবেন বোস

দুর্গাপুজোর দশমীর দিন বাংলার সেরার সেরা দুর্গাপুজোগুলোকে পুরস্কৃত করবে রাজভবন। সেরা দুর্গাপুজো মণ্ডপকে ‘বাঙ্গালিয়ানা’ পুরস্কার দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আসরে রাজ্যপাল, বাংলার সেরা মণ্ডপকে ‘বাঙ্গালিয়ানা’ পুরস্কার দেবেন বোস

শেষ আপডেট: 20 October 2023 16:27

কলকাতা: পুজো উদ্যোক্তাদের জন্য সুখবর। রাজ্যের পর এবার রাজভবনের তরফেও বাংলার সেরার সেরা দুর্গাপুজোগুলোকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলার বাঙ্গালিয়ানাকে সম্মান জানাতেই এমন উদ্যোগ বলে রাজভবন সূত্রের খবর।

জানা গেছে, দুর্গাপুজোর দশমীর দিন বাংলার সেরার সেরা দুর্গাপুজোগুলোকে পুরস্কৃত করবে রাজভবন। সেরা দুর্গাপুজো মণ্ডপকে ‘বাঙ্গালিয়ানা’ পুরস্কার দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুরস্কারমূল্য ৫ লাখ টাকা! দশমীর দিন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজভবন থেকে এই পুরস্কার তুলে দেবেন স্বয়ং রাজ্যপাল। তবে রাজভবন সূত্রের দাবি, এই পুরস্কারের জন্য ব্যয় করা হবে না সরকারি অর্থ।

ইতিমধ্যে রাজভবনের তরফে ইমেলে পুজো উদ্যোক্তাদের কাছ থেকে মনোনয়ন চাওয়া হয়েছে। বাঙ্গালিয়ানা পুরস্কারের জন্য রাজভবনের তরফে বিচারকমণ্ডলীর তালিকাও ঠিক করা হচ্ছে। তাঁরাই বেছে নেবেন রাজভবনের এবারের ‘বাঙ্গালিয়ানা’ মণ্ডপকে।

 তখতে বসার দু’বছর পর অর্থাৎ ২০১৩ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’। প্রতি বছরের এবারও পঞ্চমীর বিকেলে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ প্রাপকদের তালিকা ঘোষণা করেছে রাজ্য। বিভিন্ন ক্যাটেগরিতে এবারে ১০৪টি দুর্গাপুজো কমিটিকে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার দিয়েছে রাজ্য।

তবে রাজভবনের তরফে দুর্গা পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করার ঘটনা এই রাজ্যে এই প্রথম। স্বভাবতই বিষয়টি ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পর্যবেক্ষকদের একাংশের মতে, রাজ্য সরকারের সঙ্গে টেক্কা দিতেই পুরস্কার চালু করছেন বোস। অপর আরেকটি অংশের মতে একসময় বাংলায় কর্মরত ছিলেন কেরালার সিভি আনন্দ বোস। বাংলার সংস্কৃতির প্রতি তাঁর যে আলাদা সম্ভ্রম আছে, সেটা রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার পর থেকে বারেবারে জানিয়েছেন তিনি। এমনকি সরস্বতী পুজোর দিন বাংলায় হাতে খড়িও নিয়েছেন সিভি আনন্দ বোস। তাই বিষয়টির মধ্যে রাজনীতি খোঁজা ঠিক নয় বলেই মনে করছে অপর অংশ।


```