Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মোদী, অমিতের নির্দেশেই কাজ করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল : সনিয়া

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে উদ্ধব ঠাকরে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। গত সপ্তাহে রাজ্যপাল বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ ও এনসিপি-র অজিত পাওয়ারকে শ

মোদী, অমিতের নির্দেশেই কাজ করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল : সনিয়া

শেষ আপডেট: 28 November 2019 09:55

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে উদ্ধব ঠাকরে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। গত সপ্তাহে রাজ্যপাল বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ ও এনসিপি-র অজিত পাওয়ারকে শপথবাক্য পাঠ করান। তখনই বিরোধীরা সমালোচনায় মুখর হয়েছিল। বৃহস্পতিবার সনিয়া বলেন, দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গড়তে ডেকে রাজ্যপাল নিন্দনীয় কাজ করেছিলেন। আগে কোনও রাজ্যপাল এমন করেননি। এর পরেই তিনি বলেন, রাজ্যপাল যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কাজ করছিলেন তাতে কোনও সন্দেহ নেই। বিজেপির ঔদ্ধত্য ও অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্যই তাদের প্রাক নির্বাচনী জোট ভেঙে গিয়েছে। এদিন সনিয়া সংসদ ভবনে কংগ্রেস এমপিদের সঙ্গে বৈঠকে বসেন। তিনি বলেন, “আমাদের তিন দলের জোট ভেঙে দেওয়ার জন্য সবরকম চেষ্টা হয়েছিল। কিন্তু আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। সেখানে মোদী-শাহ সরকারের মুখোশ খুলে গেল। আপনাদের একটা ব্যাপারে নিশ্চিত করতে চাই। বিজেপিকে হারানোর জন্য আমাদের তিন দল ঐক্যবদ্ধ।” অর্থনীতির শোচনীয় হাল নিয়েও বিজেপিকে আক্রমণ করেন কংগ্রেস সভানেত্রী। তাঁর কথায়, “চাষিদের হাল ক্রমশ খারাপ হচ্ছে। ছোট ও মাঝারি ব্যবসার হালও শোচনীয়। তাঁদের সমস্যাগুলি সমাধান করার বদলে নরেন্দ্র মোদী ও অমিত শাহ তথ্য নিয়ে নানা কারচুপি করতে ব্যস্ত।” বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে শপথ নেবেন উদ্ধব ঠাকরে। শপথগ্রহণ অনুষ্ঠানে আসছেন না সনিয়া, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। যদিও শিবসেনা নেতা আদিত্য ঠাকরে আগেই সনিয়া ও মনমোহনের সঙ্গে আলাদা করে বৈঠক করে এসেছেন। উদ্ধব ঠাকরে বুধবার সন্ধ্যায় মোদীকেও তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।

```