Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আউটডোরে আর নয় লম্বা লাইন, অনলাইন টিকিটের ব্যবস্থা সরকারি হাসপাতালে

আউটডোরে আর নয় লম্বা লাইন, অনলাইন টিকিটের ব্যবস্থা সরকারি হাসপাতালে

শেষ আপডেট: 16 October 2023 07:41

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখেই সরকারি হাসপাতালের রোগীদের জন্য বিশাল সুখবর শোনাল রাজ্য সরকার। নতুন বছরে সমস্ত সরকারি হাসপাতালগুলিতে চালু হতে চলেছে অনলাইন টিকিট কাটার ব্যবস্থা। এর ফলে, আউটডোরের রোগীদের লাইন দিয়ে টিকিট কাটার দুর্ভোগ আর সহ্য করতে হবে না। 

প্রায় প্রতিদিনই সরকারি হাসপাতালের আউটডোরের সামনে একই চিত্র লক্ষ্য করা যায়। ভোর থেকেই সেখানে টিকিটের জন্য লম্বা লাইন পড়ে। এর ফলে যে সমস্ত রোগীরা দূরদূরান্ত থেকে আসেন ডাক্তার দেখাতে তাঁদের অনেক সময়ই লম্বা লাইন পেরিয়ে টিকিট পেতে এতটাই দেরি হয়ে যায় যে ততক্ষণে হয়তো চলেই গিয়েছেন ডাক্তারবাবু। ফলে, একরকম গোটা দিনটা নষ্ট। 

এই সমস্যার সুরাহা করতেই রাজ্যজুড়ে চালু হচ্ছে 'ডিজিটাল হেলথ' অথবা 'ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম'। অর্থাৎ নতুন বছরে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে শুরু হতে চলেছে অনলাইনে আউটডোরে টিকিট কাটার সুবিধা। চালু হবে কিউ আর কোড। কিউ আর কোডের মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে পারবেন রোগীরা। শুক্রবার এক বৈঠকে এই নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে। 

এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে কিউ আর কোড ব্যবহার করে এই পরিষেবা নিতে পারেন পিজি, বাঙ্গুরের মতো কয়েকটি হাসপাতালের রোগীরা। তবে আগামী বছর থেকেই এই পরিষেবা চালু হবে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য। স্বাস্থ্য দফতরের এক অধিকর্তার কথায়, এখন সকলের হাতেই স্মার্ট ফোন। ফলে, অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন বেশিরভাগই। প্রতিদিন মেডিক্যাল কলেজ, হাসপাতালগুলিতে হাজার হাজার লোকের লাইন পড়ে। এতে যেমন সময় নষ্ট হয় তেমনই ভিড়ে ভোগান্তির বিষয়টিও যেন নিত্য দিনের সমস্যা। অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা হলে এই সমস্যা এড়ানো যাবে। তবে যারা অনলাইন পরিষেবায় টিকিট কাটতে স্বচ্ছন্দ্য নন তাঁরা আগের মতো হাসপাতালে উপস্থিত হয়েই টিকিট কাটতে পারবেন। 


```