Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পুলিশের কোলে চেপে মায়ের কাছে ফিরল গোবরডাঙায় খোয়া যাওয়া গোপাল ঠাকুর

পরের পর চুরির অভিযোগ পেয়ে তদন্তে নেমে গোবরডাঙা থানার পুলিশ গ্রেফতার করে তিন দুষ্কৃতীকে। তাদের কাছ থেকে পুলিশ ৬ লক্ষ টাকা জিনিস উদ্ধার করে। পাওয়া যায় গোপাল ঠাকুরকেও।

পুলিশের কোলে চেপে মায়ের কাছে ফিরল গোবরডাঙায় খোয়া যাওয়া গোপাল ঠাকুর

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 26 August 2025 18:26

প্রতীতি ঘোষ, বনগাঁঃ গত কয়েকদিন ধরেই গোবরডাঙা এলাকায় চুরি হচ্ছিল পরের পর। সমস্ত অরক্ষিত মন্দির ও বাড়িকে চুরির জন্য টার্গেট করছিল চোরের দল। খোয়া যায় টাকা ও সোনা রুপোর গয়না-সহ আরও অনেক কিছু। এই এলাকারই বাসিন্দা পায়েল দাসের বাড়িতে চুরি করতে ঢুকে আর কিছু না পেয়ে তাঁর সন্তান সম গোপাল ঠাকুরটিকে (Gopal Thakur) নিয়ে যায় দুষ্কৃতীরা। গোপাল হারিয়ে ভেঙে পড়েছিলেন পায়েল।

পরের পর চুরির অভিযোগ পেয়ে তদন্তে নেমে গোবরডাঙা থানার পুলিশ গ্রেফতার করে তিন দুষ্কৃতীকে। তাদের নাম বিক্রম হাজম, সহদেব ঘোষ ও দীপ মিত্র। তাদের কাছ থেকে পুলিশ ৬ লক্ষ টাকা জিনিস উদ্ধার করে। পাওয়া যায় গোপাল ঠাকুরকেও। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন বারাসত জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস।

তিনি বলেন, “গোবরডাঙা থানা এলাকায় কয়েকদিন ধরে একাধিক চুরির ঘটনা ঘটছিল। তদন্তে নেমে আমরা চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছি।” খোয়া যাওয়া জিনিস পেয়ে বাসিন্দারা পুলিশের কাজে খুশি। তবে সন্তান-সম গোপাল ঠাকুরকে ফিরে পেয়ে একটু বেশি আনন্দিত হতে দেখা গেল পায়েল দাসকে। তাঁর ধারণা গোপাল ঠাকুর অভিমান করে চলে গিয়েছিলেন। ঠাকুরকে কোলে নিয়ে তিনি বলেন, “গোপাল অভিমান করে চলে গিয়েছিলেন, পুলিশ চেষ্টা করায় আবার আমার কোলে ফিরে এলেন।”


```