Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

৬ বছর কাজ করার পর চাকরি গেল গুগল কর্মীর! আচমকা ছাঁটাইয়ের মেল পেয়ে দিশাহারা

দ্য ওয়াল ব্যুরো: 'স্বপ্ন ভাঙার শব্দ কি কানে শোনা যায়?', প্রায়শই এমন প্রশ্ন ঘোরে। কেউ বলেন, 'হ্যাঁ শোনা যায়, যাঁর ভাঙে সেই বোঝে…', কেউ আবার বলে, 'স্বপ্ন নিঃশব্দে ভাঙে, তবে তার আঘাত মারাত্মক!' তেমনই হয়তো কিছু চিন্তা মাথায় ঘুরছিল সদ্য ম

৬ বছর কাজ করার পর চাকরি গেল গুগল কর্মীর! আচমকা ছাঁটাইয়ের মেল পেয়ে দিশাহারা

শেষ আপডেট: 25 September 2023 18:20

দ্য ওয়াল ব্যুরো: 'স্বপ্ন ভাঙার শব্দ কি কানে শোনা যায়?', প্রায়শই এমন প্রশ্ন ঘোরে। কেউ বলেন, 'হ্যাঁ শোনা যায়, যাঁর ভাঙে সেই বোঝে…', কেউ আবার বলে, 'স্বপ্ন নিঃশব্দে ভাঙে, তবে তার আঘাত মারাত্মক!' তেমনই হয়তো কিছু চিন্তা মাথায় ঘুরছিল সদ্য মা হওয়া মহিলার মাথায়। নিজের এক বছরের সন্তান ও স্বামীর সঙ্গে উদ্দেশ্যহীভাবে হেঁটে বেড়ানোর সময় হয়তো এমন কিছুই মনকে তোলপাড় করছিল। কারণ মহিলা জানতে পেরেছেন, ৬ বছর ধরে যে চাকরিটা করছিলেন তিনি, যেটা তাঁর স্বপ্নের চাকরি ছিল, সেটা এক লহমায় হারিয়েছেন (loses job after 6 years of service)। ছাঁটাইয়ের কোপে গুগলের চাকরিহারা ওই মহিলা (Google employee) নিজের অভিজ্ঞতা এভাবেই তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি গুগল ফের এক দফা ছাঁটাই (Layoff) করেছে। কোনও ওয়ার্নিং নয়, কোনও আগাম নোটিস নয়, আচমকাই শতাধিক কর্মীর মেল বক্সে এসেছে ছাঁটাইয়ের বার্তা। এই শতাধিক কর্মী, প্রায় প্রত্যেকেই ছিলেন নিজ নিজ ক্ষেত্রে সেরা। কেউ ১০ বছর, কেউ ৫ অথবা ৬ বছর কাজ করেছেন গুগলে (Google)। শুধুমাত্র খরচ কমাতেই কোম্পানি তাঁদের ছাঁটাইয়ের নোটিস ধরিয়েছে।

চলতি বছরের শুরু থেকেই গুগল, মাইক্রোসফ্ট, টুইটার (বর্তমানে এক্স), মেটার মতো কোম্পানিগুলো গণ ছাঁটাইয়ের পথে হেঁটেছে। আর্থিক মন্দার বাজারে এটাই একমাত্র উপায় বলে মনে করেছিলেন সংস্থার কর্তারা। হাজার হাজার মানুষ বে-রোজগার হয়ে পড়েছেন। বিশ্বজুড়ে এভাবেই কর্মী ছাঁটাই চলছে।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেট শতাধিক কর্মী ছাঁটাই করেছে। তাঁদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের অনুভূতি ভাগ করে নিচ্ছেন। কেউ মাতৃত্বকালীন ছুটির মাঝেই পেয়েছেন কাজ হারানোর মতো দুঃসংবাদ, কেউ আবার ঘুরতে গিয়ে শুনেছেন। আনন্দের মাঝে বিষাদের কাঁটা হয়ে দেখা দিয়েছে এই ছাঁটাইয়ের খবর।

যে যাঁর নিজের মতো করে কাজ হারানোর খবরের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তেমনই ৬ বছর ধরে গুগলের (Google employee) সঙ্গে যুক্ত থাকা ওই মহিলা কর্মীও 'যুদ্ধ' করছেন। স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার ছিল তাঁর। চোখে অনেক স্বপ্ন ছিল। কিন্তু কাজ হারিয়ে এখন তিনি দিশাহারা।

সোশ্যাল মিডিয়ায় পোস্টে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ওই মহিলা বলেছেন, 'গত সপ্তাহে গুগলের কর্মী ছাঁটাইয়ের শিকার আমি। আমার মতো শতাধিক প্রতিভাবান সহকর্মীও কাজ হারিয়েছেন। খবরটা পাওয়ার পরেই আমি, আমার এক বছরের ছেলে ও স্বামীকে নিয়ে হাঁটতে বেরিয়ে গিয়েছিলাম। আশপাশে ঘুরে বেরিয়েছি উদ্দেশ্যহীনভাবে। মনে করার চেষ্টা করেছি সেই সব মুহূর্তের যার জন্য আমরা কৃতজ্ঞ।'

এরপরই ওই মহিলা যোগ করেন, ২০১৭ সালে যখন তিনি গুগলে চাকরি পান তখন নিজের দক্ষতা নিয়ে সংশয়ে ভুগতেন। আদৌ কাজ করতে পারবেন কিনা সেটাই মাথায় ঘুরত। তবে গুগল তাঁকে ও তাঁর জীবনকে পাল্টে দিয়েছে। ধীরে ধীরে পদোন্নতি করেছেন। এখন তিনি টিম লিড করতে পারেন। শেষে তিনি যোগ করেন, 'এই চাকরি আমার কাছে স্বপ্ন ছিল, সেটাই ভেঙে গেল।'

আরও পড়ুন: দশমী থেকেই কি বন্ধ হবে হোয়াটসঅ্যাপ? পুরনো স্মার্টফোন পাল্টানোর সময় এসেছে


```