Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মালদহে সোনায় মোড়া সাইকেল! টায়ারে লুকোনো কোটি টাকার সোনা, বিএসএফের অভিযানে বড় সাফল্য

সাইকেলের সামনের চাকা অস্বাভাবিক ভাবে ফুলিয়ে তার ভিতরে লুকোনো ছিল সাতটি সোনার বিস্কুট—বাজারমূল্য প্রায় ১ কোটি ২ লক্ষ টাকা।

মালদহে সোনায় মোড়া সাইকেল! টায়ারে লুকোনো কোটি টাকার সোনা, বিএসএফের অভিযানে বড় সাফল্য

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 27 November 2025 16:58

দ্য ওয়াল ব্যুরো: মালদহ–বাংলাদেশ (Malda-Bangladesh) সীমান্ত আবারও সোনাপাচারের রুট হিসেবে সামনে এল!

সাইকেলের সামনের চাকা অস্বাভাবিক ভাবে ফুলিয়ে তার ভিতরে লুকোনো ছিল সাতটি সোনার বিস্কুট (Gold-covered bicycle)—বাজারমূল্য প্রায় ১ কোটি ২ লক্ষ টাকা। বুধবার বিএসএফের (BSF) ১১৯ ব্যাটালিয়নের অভিযানে সোনা উদ্ধার হলেও পাচারকারী ভিড়ের মধ্যে পালিয়ে যায়।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ২৬ নভেম্বর এমএসপুর সীমান্তচৌকি দিয়ে সোনা পাচারের চেষ্টা হতে পারে—এমন গোপন খবর পেয়েই টহল জোরদার করা হয়। দুপুর তিনটে নাগাদ এক সন্দেহভাজনকে সাইকেল নিয়ে সীমান্তের দিকে যেতে দেখেন জওয়ানরা। থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হতেই সে আচমকা দৌড়ে চম্পট দেয়।

তল্লাশিতে চোখে পড়ে সাইকেলের সামনের টায়ার ফোলা। চাপ দিতেই ভিতরে কিছু লুকোনো রয়েছে বলে সন্দেহ হয়। চাকা খুলতেই বেরিয়ে আসে সাতটি সোনার বিস্কুট—মোট ওজন ৮১৬.৪১ গ্রাম। পরে পুলিশ-বিএসএফ যৌথ তল্লাশি সত্ত্বেও অভিযুক্তকে আর ধরা যায়নি। 

সীমান্তরক্ষীদের অনুমান, স্থানীয় চক্রের সাহায্যেই পাচারকারী পালাতে পেরেছে। উদ্ধার হওয়া সোনা আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট এজেন্সির হাতে তুলে দেওয়া হয়েছে। 

বিএসএফের জনসংযোগ কর্মকর্তা জানান, “চোরাচালান রুখতে বিএসএফ সবসময় সতর্ক রয়েছে। এক গ্রাম থেকে শুরু করে বড় চালান—সব ক্ষেত্রেই নজরদারি বাড়ানো হয়েছে।”

সীমান্তবাসীদের উদ্দেশে তাঁর অনুরোধ, পাচার সংক্রান্ত কোনও তথ্য থাকলে ‘সীমা সাথী’ হেল্পলাইন ১৪৪১৯ বা হোয়াটসঅ্যাপ নম্বর ৯৯০৩৪৭২২২৭-এ জানাতে হবে। নির্ভরযোগ্য তথ্যের ক্ষেত্রে পুরস্কারের আশ্বাস রয়েছে এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

মালদহ সীমান্তে সোনাপাচার নতুন নয়। তবে সাইকেলের চাকা ফাঁপিয়ে বিস্কুট লুকোনোর এই কৌশল অভিজ্ঞরাও কম দেখেছেন। ঘটনার পর টহল আরও বাড়িয়েছে বিএসএফ—সক্রিয় পাচারচক্রের উদ্দেশে যেন কড়া বার্তা, নজরদারির জাল এবার আরও আঁটসাঁট।


```