Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

ঘুমের ওষুধ খাইয়ে পুরুষ ভক্তদের সঙ্গে সঙ্গম, গ্রেফতার 'গডম্যান'

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের পার্বণীতে মারাঠাওয়াড়া দরগা রোডে এক মাদ্রাসায় থাকতেন আসিফ নুরি। বছর ৩৮-এর নুরি নিজেকে স্বঘোষিত গুরু বলতেন। নিজের পুরুষ ভক্তদের সঙ্গে যৌন সঙ্গমের অভিযোগে এ হেন গডম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মাদ্রাসাতেই

ঘুমের ওষুধ খাইয়ে পুরুষ ভক্তদের সঙ্গে সঙ্গম, গ্রেফতার 'গডম্যান'

শেষ আপডেট: 24 July 2018 08:22

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের পার্বণীতে মারাঠাওয়াড়া দরগা রোডে এক মাদ্রাসায় থাকতেন আসিফ নুরি। বছর ৩৮-এর নুরি নিজেকে স্বঘোষিত গুরু বলতেন। নিজের পুরুষ ভক্তদের সঙ্গে যৌন সঙ্গমের অভিযোগে এ হেন গডম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মাদ্রাসাতেই বসতেন আসিফ। সেখান থেকেই পারিবারিক অশান্তি, সম্পর্ক ভাঙন রোধের টোটকা বলে দিতেন শিষ্যদের। দৈনন্দিন নানা সমস্যায় জর্জরিত মানুষ আসিফকেই বৈতরণী পার হওয়ার উৎস মনে করতেন। সেই মতো যার যা সমস্যা তা নিয়ে ওই স্বঘোষিত গুরুর কাছে আসতে শুরু করেন। এরই সুযোগ নেন আসিফ নুরি।

আরও পড়ুন মৌলবির বিকৃত যৌন লালসার শিকার, মাদ্রাসা থেকে উদ্ধার ৩৬ নাবালিকা

সুকৌশলে প্রথমে সমস্যা জর্জরিত মানুষগুলিকে ভয় পাইয়ে দিতেন আসিফ। আতঙ্কিত সাহায্যপ্রার্থীরা যখন ভাবতে থাকেন আসিফ নুরি ছাড়া তাঁদের আর কোনও গতি নেই, তখনই ফকিরের খোলস ছেড়ে বেরিয়ে আসতেন তিনি। বিধান দিতেন তাঁর সঙ্গে যৌন সংসর্গ করলেই সমস্যার সুরাহা হবে। জানা গিয়েছে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য স্থানীয় পার্বণী ও নন্দেদ জেলার সদ্য বিবাহিত যুবকদেরই শিকার বানাতেন আসিফ নুরি। নানাভাবে ভয় দেখিয়ে তাঁদের কাবু করে একটা নির্জন ঘরে নিয়ে যাওয়া হত। সেখানেই ঘুমের ওষুধ খাইয়ে চলত যৌন সঙ্গম। প্রায় বাধ্য হয়েই যৌন সংসর্গে লিপ্ত হতে হতো ভক্তদের। বেশ কিছুদিন ধরেই চলছিল এসব কুকর্ম। পার্বণীর পুলিশ সুপার দিলীপ জালাকে জানিয়েছেন, গত শুক্রবার থেকেই বিভিন্ন বয়সী পুরুষের তরফে অভিযোগ জমা পড়ছিল। সমস্ত অভিযোগের তির স্বঘোষিত গুরু আসিফ নুরির বিরুদ্ধে। সম্প্রতি এসব ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ফকিরের গুণকীর্তন চাউর হয়ে যায়। এতদিন দৈব শক্তির ভয়ে যারা চুপ করেছিলেন তাঁরাও মুখ খোলেন। তদন্তে নামে পুলিশ। সোমবার রাতে পার্বণী থেকে আসিফ নুরিকে গ্রেপ্তার করা হয়। মাদ্রাসায় মধ্যে এই ধরণের কাজ করার জন্য ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি ৩৭৭ ধারাতেও মামলা দায়ের করেছে পুলিশ। শিগগির ধৃতকে আদালতে তোলা হবে।

```