Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারা

সম্প্রতি মণীন্দ্র বর্মন নামে এক ব্যাক্তি হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান চোর একটি বিলাসবহুল আর্টিগা গাড়ি নিয়ে তাঁর ছাগল চুরি করেছে। 

বিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারা

শেষ আপডেট: 14 June 2025 19:56

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি:  সম্প্রতি মণীন্দ্র বর্মন নামে এক ব্যাক্তি হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান মক্সেদুল রহমান নামে জলপাইগুড়ির এক যুবক তাঁর একটি ছাগল চুরি করেছে। অভিযোগ পত্রে তিনি আরও লেখেন চোর একটি বিলাসবহুল আর্টিগা গাড়ি নিয়ে তাঁর ছাগল চুরি করেছে। পাশাপাশি আরও এক ব্যক্তি সিসিটিভির কিছু ছবি দিয়ে ছাগল চুরি নিয়ে মানুষকে সতর্ক করে ফেসবুকে পোস্ট করেন। এই জাতীয় অভিযোগ আসায় নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত।

পুলিশ জানতে পারে মক্সেদুল ইসলাম ইতিমধ্যে ছাগল চুরির অভিযোগে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলে রয়েছে। পুলিশ আরও জানতে পারে রাকেশ রহমান নামে আরও এক ছাগল চোর জেলে রয়েছে। এরপর এদের জেল থেকে ছাড়া পাওয়ার অপেক্ষা করতে থাকে হলদিবাড়ি থানার পুলিশ।

জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই জেল গেটের সামনে থেকে এদের ফের গ্রেফতার করে হলদিবাড়ি থানার পুলিশ। এরপর মেখলিগঞ্জ মহকুমা আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানালে বিচারক ২ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। অভিযুক্তদের হেফাজতে নিয়ে শুরু হয় পুলিশের জিজ্ঞাসাবাদ। উঠে আসে আরও এক অভিযুক্তের নাম। জলপাইগুড়িতে তার বাড়িতেও অভিযান চালায় হলদিবাড়ি থানার পুলিশ। কিন্তু সে পলাতক থাকায় তাকে আর পাওয়া যায়নি। তবে অভিযান চালিয়ে  চুরিতে ব্যবহৃত বিলাসবহুল আর্টিগা গাড়িটি উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন জেরার মুখে ধৃতেরা একাধিক জায়গা থেকে ছাগল চুরি করার কথা স্বীকার করে নিয়েছে। এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি পলাতক ব্যক্তির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


```