Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

NEET Result : উচ্চ-মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণের নজরকাড়া ফল নিটেও, দেশে কুড়িতম স্থান

উচ্চ-মাধ্যমিকে প্রথম রূপায়ণ পাল নজর কাড়ল নিট পরীক্ষাতেও। মেডিকেলে ভর্তি পরীক্ষায় দেশে কুড়িতম স্থান অধিকার করেছে বর্ধমানের রূপায়ণ।

NEET Result : উচ্চ-মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণের নজরকাড়া ফল নিটেও, দেশে কুড়িতম স্থান

শেষ আপডেট: 14 June 2025 19:46

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: উচ্চ-মাধ্যমিকে প্রথম রূপায়ণ পাল নজর কাড়ল নিট পরীক্ষাতেও (NEET Result 2025)। মেডিকেলে ভর্তি পরীক্ষায় দেশে কুড়িতম স্থান অধিকার করেছে বর্ধমানের রূপায়ণ।

এবারে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিল সিএমএস হাইস্কুলের ছাত্র রূপায়ণ পাল। তখনই সে জানিয়েছিল ভবিষ্যতে  চিকিৎসাবিজ্ঞান নিয়েই পড়তে চায় (UG Medical NEET)। এদিন নিট পরীক্ষায় নজরকাড়া ফল করে রূপায়ন জানায়, দিল্লি এইমসে ভর্তি হতে চায় সে। শিক্ষা শেষ  হবার পর অবশ্য বাংলাতেই ফিরে আসার ইচ্ছে রয়েছে তার। তাঁর কথায়, "বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের হতাশ হওয়ার কিছু নেই। তারাও সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য পাচ্ছে।"

পূর্ব বর্ধমান জেলার এই কৃতী বরাবরই মেধাবী। স্কুলেও ভাল রেজাল্ট করত। তাই এই ফল খুব  অপ্রত্যাশিত ছিল না। তবে  উচ্চ মাধ্যমিকে একেবারে শীর্ষস্থান দখল করে নেবে তা একেবারেই ভাবনাতীত ছিল রূপায়ণের। তার বাবা-মা, দু’জনেই ইংরেজির শিক্ষক। তাঁরা যথাসাধ্য সাহায্য করেছেন ছেলের পড়াশোনাতে। ক্লাস এইটে পড়ার সময় থেকেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও নিত সে।

অধিকাংশ সময় বইয়ে মুখ গুঁজে কাটত ঠিকই, কিন্তু সুযোগ বুঝলেই ঢুঁ মারত গোয়েন্দা গল্পের দুনিয়ায়। অবসরে চোখ রাখত খেলার চ্যানেলেও। ছোট থেকেই স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। সেই স্বপ্ন পূরণের দিকে আরও এক ধাপ এগোল
বর্ধমানের ছাত্র রূপায়ণ।


```