Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

শাহরুখ, সঞ্জয় ইদের দিন ছাগল নিয়ে থানায় হাজির, তারপর কী হল!

দ্য ওয়াল ব্যুরো: ইদের দিন সকালে ধুন্ধুমার কাণ্ড। শাহরুখ ও সঞ্জয় খান একটি ছাগল নিয়ে থানায় হাজির। থানেদারের কাছে দুজনেরই আর্জি, আপনি ঠিক করে দিন ছাগলের প্রকৃত মালিক কে। ঘটনাটি মধ্যপ্রদেশের রেওয়ার। শহরের সদর থানায় সাদা রঙের একটি ছাগল

শাহরুখ, সঞ্জয় ইদের দিন ছাগল নিয়ে থানায় হাজির, তারপর কী হল!

শেষ আপডেট: 1 July 2023 11:43

দ্য ওয়াল ব্যুরো: ইদের দিন সকালে ধুন্ধুমার কাণ্ড। শাহরুখ ও সঞ্জয় খান একটি ছাগল নিয়ে থানায় হাজির। থানেদারের কাছে দুজনেরই আর্জি, আপনি ঠিক করে দিন ছাগলের প্রকৃত মালিক কে।

ঘটনাটি মধ্যপ্রদেশের রেওয়ার। শহরের সদর থানায় সাদা রঙের একটি ছাগল নিয়ে গিয়ে হাজির দুই ব্যক্তি। শহরের মাঝ বয়সি বাসিন্দা শাহরুখ ও সঞ্জয় খান, দুজনেরই দাবি ছাগলটি তাঁর।

থানেদার অর্থাৎ ওসি হাতিন্দ্র শর্মার চেম্বারে ছাগলটি নিয়ে প্রথমে হাজির হন শাহরুখ। তাঁর দাবি, ইদে কুরবানির জন্য তিনি ১৬ হাজার টাকায় ছাগলটি স্থানীয় বাজার থেকে কিনেছেন।

খানিক পর সঞ্জয় হাজির হয়ে দাবি করেন ছাগলটি তাঁর। বছর দুই বয়সি ছাগলটি মাস ছয়েক আগে হারিয়ে গিয়েছিল। তিনিও কুরবানির উদ্দেশে ছাগলটি কিনেছিলেন। ছাগলটি তাঁকে ফিরিয়ে দিতে হবে।

প্রসঙ্গত, শাহরুখ ও সঞ্জয় দুজনেই একই আবাসনের বাসিন্দা। থানায় যাওয়ার আগে ছাগলের মালিকানা নিয়ে দুজনের এক দফা লড়াই হয় আবাসনে।

পুলিশ পরিস্থিতি বিবেচনা করে দুজনকেই ছাগলের মালিক হিসাবে প্রমাণ দাখিল করতে বলে। কারও কাছেই যদিও ছাগল কেনার রশিদ ছিল না। দুজনেই মোবাইলে ছাগলটি ছবি দেখায়। তবে সঞ্জয়ের কাছে ছাগলটির এক বছর বয়সের ছবি ছিল।

ফলে ছাগলটি সঞ্জয়ের হাতে তুলে দিয়েছে পুলিশ। সঙ্গে শর্ত দিয়েছে, ছাগলটিকে হত্যা, বিক্রি করা যাবে না। চাইলে শাহরুখও সেটিকে আদর যত্ন করতে পারবে।

পুলিশের নিদানে শাহরুখ এবং সঞ্জয় এবার ইদে পশু কুরবানি দিতে পারেননি। তবে পুলিশের কিছুই করার ছিল না, কেউই মালিকানার সপক্ষে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারায়।

তবে একই আবাসনে থাকবে ছাগলটি, দুজনের একমাত্র প্রাপ্তি। আসলে সঞ্জয়ের ছাগলটি কেউ চুরি করেছিল। অথবা হারিয়ে যাওয়া ছাগলটি পেয়ে যত্নআত্তি করেছে কুরবানির ইদে বিক্রি করবে বলে। তেমন কারও থেকে ১৬ হাজার টাকায় সেটি কিনে ঠকে গেলেন শাহরুখ।

তৃণমূল ডাব খাওয়াল প্রচারে গিয়ে রাগে অগ্নিশর্মা কংগ্রেস নেতাকে


```