Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মোবাইল নাম্বার না দেওয়ায় দলিত নাবালিকার গায়ে আগুন 

নাবালিকার গায়ে আগুন লাগানোর অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আজমগড় জেলার ফারিহা গ্রামের অন্য সম্প্রদায়ের এক ব্যক্তি,  সেই  গ্রামের এক দলিত নাবালিকার বাড়িতে যায়। এবং  তার ফোন নাম্বার নেওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। নাবালিকাটি

মোবাইল নাম্বার না দেওয়ায় দলিত নাবালিকার গায়ে আগুন 

শেষ আপডেট: 9 May 2018 17:40

নাবালিকার গায়ে আগুন লাগানোর অভিযোগ উঠল উত্তরপ্রদেশে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আজমগড় জেলার ফারিহা গ্রামের অন্য সম্প্রদায়ের এক ব্যক্তি,  সেই  গ্রামের এক দলিত নাবালিকার বাড়িতে যায়। এবং  তার ফোন নাম্বার নেওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। নাবালিকাটি প্রস্তাবে অসম্মত হলে ব্যক্তিটি মেয়েটিকে প্রথমে মারধর করে। তারপর  ঘরবন্দি করে সারা ঘরে কেরোসিন ছিটিয়ে  আগুন লাগিয়ে দেয় বলে বুধবার পিটিআই জানায়।
নাবালিকার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভান। এবং ওই ব্যক্তিকে ধরে ফেলে।
প্রাথমিক চিকিৎসার পর নাবালিকাকে প্রথমে সদর হাসপাতাল পরে বারাণসীর সরকারি হাসপাতালে পাঠানো হয়। উত্তর প্রদেশ পুলিশ জানাচ্ছে নাবালিকার শরীরের আশিভাগই পুড়ে গেছে। পুলিশ দোষী ব্যক্তির বিরূদ্ধে এসসি/এসটি অ্যাক্ট, পস্কো ধারায় মামলা রুজু করেছে। সাম্প্রদায়িক সংঘর্ষ এড়াতে পুলিশ এলাকায় বিশাল বাহিনী মোতায়েন করেছে।

```