Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আমদানি কমাতে স্কুলে স্কুলে হবে আদা-রসুন চাষ, পড়ুয়াদের দেওয়া হল গ্রোব্যাগ

আদা-রসুনের চাহিদা মেটাতে এবার নয়া উদ্যোগ রাজ্যের। এবার থেকে স্কুলেই হবে আদা রসুন চাষ। বিরোধীদের কটাক্ষ, স্কুলে আর পড়াশোনা হোক চায় না সরকার।

আমদানি কমাতে স্কুলে স্কুলে হবে আদা-রসুন চাষ, পড়ুয়াদের দেওয়া হল গ্রোব্যাগ

শেষ আপডেট: 7 August 2025 13:27

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আদা-রসুনের চাহিদা মেটাতে এবার নয়া উদ্যোগ রাজ্যের। এবার থেকে স্কুলেই হবে আদা রসুন চাষ। বিরোধীদের কটাক্ষ, স্কুলে আর পড়াশোনা হোক চায় না সরকার।

পশ্চিমবঙ্গে যে পরিমাণ আদা-রসুন-পেঁয়াজ লাগে তার থেকে কম উৎপাদন হয়। তাই বাইরে থেকে আমদানি করতে হয়।
পেঁয়াজ চাষে স্বনির্ভর হওয়ার চেষ্টা অনেক দিন ধরে চলছে। মূলত সংরক্ষণের সমস্যার কারণে পেঁয়াজ চাষে উৎসাহী হন না চাষিরা। তাই নাসিক নির্ভরতা কাটেনি। আলু যেমন হিমঘরে সংরক্ষণ করা যায় পেঁয়াজে তা হয় না। আদা রসুন বাঙলায় যা উৎপাদন হয় তাতে প্রয়োজন মেটে না। তাই রাজ্য সরকার এবার স্কুলে আদা রসুন চাষ করতে চাইছে। অনেক স্কুলে মিড ডে মিলের জন্য কিচেন গার্ডেন করা হয়। যেখানে নানা ধরনের শাক সবজি চাষ হয়।এবার সেখানে আদা রসুনও হতে পারে।

হুগলি জেলার মাটি অত্যন্ত উর্বর। এখানে আলু পেঁয়াজ সবজি ফল চাষ খুব ভালো হয়। সেই জেলাতেই প্রথম আদা ও রসুন চাষের প্রশিক্ষণ দেওয়া শুরু হল স্কুল পড়ুয়াদের। চুঁচুড়ায় জেলা উদ্যান পালন দফতরে তার উদ্বোধন করলেন রাজ্যের উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়। প্রথম পর্যায়ে হুগলির কুড়িটি স্কুলের পড়ুয়াদের এই চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয় ও চুঁচুড়া সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রম এই দুটি স্কুলের পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রথম দিন।

জেলা উদ্যান পালন দফতর সূত্রে খবর, হুগলি জেলায় আদার চাষ হয় ১৫৫ হেক্টর জমিতে। আদা উৎপাদন হয় ৮০০ মেট্রিক টন। রসুন চাষ হয় ৪৭৯ হেক্টর জমিতে। উৎপাদন হয় ৪ হাজার ৭০৮ মেট্রিক টন। "মন্ত্রী অরূপ রায় বলেন, "আমাদের রাজ্যে আদা ও রসুনের উৎপাদন কম। এক সময় এই ফসলের দাম অনেক বেড়ে যায়। রসুন চারশো টাকা কিলো হয়েছিল। পেঁয়াজ একশো টাকা। সাধারণ মানুষের পক্ষে কষ্টসাধ্য হয়ে যায়। গরিব মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় আদা, রসুন চাষের জন্য উদ্যোগী করা হচ্ছে। রাজ্যের প্রতিটা স্কুলকে যদি এই চাষে যুক্ত করতে পারি আদা রসুনের অভাব হবে না। স্কুলে যদি বাগান থাকে তাহলে তারা বাগানে চাষ করবে আর যদি বাগান না থাকে তাহলে  স্কুলের ছাদ বা বারান্দায় চাষ করা যাবে। সম্পূর্ণ বিনামূল্যে গ্রোব্যাগ ও বীজ দিয়ে স্কুলগুলিকে সাহায্য করা হবে। দফতরের সচিবকে আমি অনুরোধ করেছি মাশরুম চাষের জন্য উৎসাহ বাড়াতে। তাতে পড়ুয়ারা যেমন প্রোটিন পাবে তেমনি কম দামে সবজি খেতে পারবে। স্কুলের আদা চাষের উদ্বৃত্ত তারা বিক্রি করতে পারবে। তথাকথিত শিক্ষার সঙ্গে কৃষি কাজের প্রতি আগ্রহ বাড়ানো যাবে।"

জেলা উদ্যানপালন দফতরের আধিকারিক শুভদীপ নাথ বলেন, "দুটি স্কুলকে দিয়ে আমরা উদ্বোধন করলাম। রসুন  বাইরে থেকে আনতে হয় তাই এই চাষ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রোব্যাগ এর মাধ্যমে ছাদে, কার্নিশে ও বাগানে চাষ করা যায়। এটা সহজভাবে পরিচর্যা করা যাবে এবং পরিবেশবান্ধব চাষ করা যাবে। এই চাষের ফলে পরনির্ভরতা কমবে। সেই সঙ্গে চাষিদেরও আদা রসুন চাষে উৎসাহ দেওয়া জন্য চাষ করানোর চেষ্টা চলছে। রসুন চাষ বাড়াতে কৃষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। তারা সহজে বীজ কিনতে পারবেন এফপিও গুলি থেকে। স্কুলে চাষের সবটাই সরকারি সাহায্যে হবে।"

বিজেপি নেতা সুরেশ সাউ বলেন,"এবার থেকে স্কুলে বাচ্চারা পড়াশোনা করবে না চাষ করবে। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এই অভিযোগ আমরা বারবার করেছি, এটাই প্রমাণ করছে সরকার।"


```