Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিরল মহাজাগতিক সংযোগ, শনিবার দেখা যাবে 'স্টারজন মুন'ও, এই চাঁদে এমন কী আছে?

NASA জানাচ্ছে, এই পূর্ণিমা উত্তর আমেরিকার অন্যত্র 'গ্রীন কর্ন মুন' বা 'গ্রেন মুন' নামেও পরিচিত। আবার অনেক সম্প্রদায়ের কাছে এটি কর্ন মুন, লিঙ্ক্স মুন বা লাইটনিং মুন।

বিরল মহাজাগতিক সংযোগ, শনিবার দেখা যাবে 'স্টারজন মুন'ও, এই চাঁদে এমন কী আছে?

প্রতীকী ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 7 August 2025 12:48

দ্য ওয়াল ব্যুরো: অগস্ট মানেই স্টারজন মুন। উত্তর আমেরিকার আদিবাসী সংস্কৃতি ও কৃষি ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই পূর্ণিমার নামকরণ। ২০২৫ সালে এই স্টারজন পূর্ণিমা দেখা যাবে ৯ অগস্ট ভারতীয় সময় সকাল ১টা ২৪ মিনিট নাগাদ। তবে ৮ থেকে ১০ অগস্ট পর্যন্ত প্রায় তিন দিন ধরে আকাশে সম্পূর্ণ চাঁদ দেখা যাবে।

বিশাল মাছের নামে চাঁদ!

টাইম অ্যান্ড ডেট ওয়েবসাইট অনুযায়ী, প্রতি বছর অগস্ট মাসের পূর্ণিমার নাম দেওয়া হয় ‘স্টারজন মুন’, উত্তর আমেরিকার গ্রেট লেকস অঞ্চলে এই সময়ে বিপুল পরিমাণে ধরা পড়ত এক প্রজাতির বিশালকার মাছ, নাম লেক স্টারজন। এক সময় আদিবাসীদের প্রধান খাদ্যতালিকায় থাকা এই মাছ আজ যদিও অনেকটাই বিরল। কিন্তু পূর্ণিমার নাম রয়ে গেছে।

বেশ কিছু রিপোর্ট থেকে পাওয়া যায়, লেক স্টারজন এক আশ্চর্য প্রজাতির মাছ। পুরুষ মাছ ৫৫ বছর পর্যন্ত বাঁচে, কিন্তু স্ত্রী মাছের আয়ু ১৫০ বছর পর্যন্ত হতে পারে। লম্বায় ২ মিটারেরও বেশি এবং ওজনে ৯০ কেজির কাছাকাছি হয়।

দ্য ওল্ড ফার্মার্স অ্যালমান্যাক বলছে, 'গ্রেট লেকস ও লেক শ্যাম্পলেইনের দানবাকৃতি হ্রদ মাছ স্টারজন ছিল উত্তর আমেরিকার আদিবাসীদের জন্য এক সময়ের গুরুত্বপূর্ণ খাদ্য। সেই সূত্রেই এই পূর্ণিমার নামকরণ।'

NASA জানাচ্ছে, এই পূর্ণিমা উত্তর আমেরিকার অন্যত্র 'গ্রীন কর্ন মুন' বা 'গ্রেন মুন' নামেও পরিচিত। আবার অনেক সম্প্রদায়ের কাছে এটি কর্ন মুন, লিঙ্ক্স মুন বা লাইটনিং মুন।

সেন্টার অব নেটিভ আমেরিকান স্টাডিজ জানিয়েছে, অনিশিনাবি (Anishinaabe) সম্প্রদায়ের মধ্যে এটি 'ওয়াইল্ড রাইস মুন' নামে পরিচিত, কারণ এই সময়ই তারা বুনো ধানের ফসল তুলতেন।

ভারতে এই পূর্ণিমায় রাখি বন্ধন পালিত হয়

ভারতীয় হিন্দু সংস্কৃতিতে এই পূর্ণিমা রাখি পূর্ণিমা নামে পরিচিত। ভাই-বোনের সম্পর্কের উৎসব। রক্ষার বন্ধনে আবদ্ধ হওয়ার দিন।

২০২৫ সালের জ্যোতির্বৈজ্ঞানিক বিশেষত্ব

এই পূর্ণিমার আরও একটি চমকপ্রদ দিক রয়েছে, আকাশে বিরল গ্রহ সংযুক্তি। ৯ অগস্ট সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে কাছাকাছি আসবে শুক্র ও বৃহস্পতি। ১২ অগস্ট চাঁদের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ ঘটবে শনি ও নেপচুনের, যদিও সাধারণ চোখে দৃশ্যমান থাকবে কেবল শনিই। শনি গ্রহ ৮ অগস্ট রাত ৯টা ৫৬ মিনিটে (EDT) উদিত হবে এবং থাকবে মীন রাশিতে।

কোথায় ও কখন দেখা যাবে?

ভারত-সহ বিশ্বের বহু জায়গা থেকেই এই স্টারজন মুন দেখা যাবে। সূর্যাস্তের পরে পূর্ব আকাশে এবং সূর্যোদয়ের আগে পশ্চিম আকাশে দেখা যাবে সম্পূর্ণ চাঁদ।

আবহাওয়া অনুকূল থাকলে রাতের আকাশেও সুন্দর চাঁদ ও তার সঙ্গে গ্রহদের বিরল সংযোগ চাক্ষুস করতে পারেন।


```