Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

টোটো উল্টে জখম ৬ পড়ুয়া, হাতে প্লাস্টার, মাথায় আঘাত নিয়ে হাসপাতালে বসে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিল ২ জন

প্রাথমিক চিকিৎসার পর চারজনকে ছেড়ে দেওয়া হলেও দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। একজনের মাথায় আঘাত লেগেছে এবং আর এক পড়ুয়ার হাতে প্লাস্টার করা হয়েছে বলে খবর।

টোটো উল্টে জখম ৬ পড়ুয়া, হাতে প্লাস্টার, মাথায় আঘাত নিয়ে হাসপাতালে বসে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিল ২ জন

ঘাটালে দুর্ঘটনায় আহত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 February 2026 12:07

দ্য ওয়াল ব্যুরো: উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam) দিতে গিয়ে ঘাটালে দুর্ঘটনার  কবলে (Ghatal Accident) ৬জন পরীক্ষার্থী। তাদের মধ্যে দুজনের জখম গুরুতর। হাতে, মাথায় চোট লেগেছে (H.S. Examinee Injured)। হাসপাতালে বসেই পরীক্ষা দিলেন ২ পরীক্ষার্থী। আহত হয়েছেন টোটো চালকও।  

এক পরীক্ষার্থীর মা জানিয়েছেন, রাস্তায় বা ফেলা ছিল। রাস্তা সরু হওয়ার টোটো যাওয়ার সময়ে বালির উপর উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রাই উদ্ধার করে তাদের ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ। 

প্রাথমিক চিকিৎসার পর চারজনকে ছেড়ে দেওয়া হলেও দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। একজনের মাথায় আঘাত লেগেছে এবং আর এক পড়ুয়ার হাতে প্লাস্টার করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, পরীক্ষা যাতে বাদ না যায়, তাই স্কুলের সঙ্গে যোগাযোগ করেন অভিভাবকরা। অনুমতি নিয়ে জখম অবস্থাতেই হাসপাতালের বিছানায় বসে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam) দেন দুই পরীক্ষার্থী।

কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipore) শালবনি থানার মানকুড়ি এলাকায় পরীক্ষা দিতে যাওয়ার সময়ে পথ দুর্ঘটনায় আহত হয় তিন পড়ুয়া। বাইকে করে পরীক্ষা দিতে যাচ্ছিল, হঠাৎ বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তিনজনই রাস্তায় উল্টে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। বাকি দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর পুলিশের সহযোগিতায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। 


```