Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

যুদ্ধের ফল, জার্মানিতেও এবার আর্থিক মন্দার ছায়া

দ্য ওয়াল ব্যুরো: অর্থনীতির (economy) ওঠাপড়া নিয়ে কথা বলতে গেলে সাধারণত মার্কিনি দিকটাই বেশি দেখা হয়। কিন্তু এবার ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতিও বিশ্বের ভ্রূকুটি ক্রমশ গভীর করে তুলছে (Germany falls into recession)। জার্মানির সরকারি পরিসংখ্য

যুদ্ধের ফল, জার্মানিতেও এবার আর্থিক মন্দার ছায়া

শেষ আপডেট: 25 May 2023 13:17

দ্য ওয়াল ব্যুরো: অর্থনীতির (economy) ওঠাপড়া নিয়ে কথা বলতে গেলে সাধারণত মার্কিনি দিকটাই বেশি দেখা হয়। কিন্তু এবার ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতিও বিশ্বের ভ্রূকুটি ক্রমশ গভীর করে তুলছে (Germany falls into recession)।

জার্মানির সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসে জার্মান অর্থনীতি ০.৩ শতাংশ সংকুচিত হয়েছে। তার আগে গত বছরের শেষ তিন মাসে, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে অর্থনীতি ০.৫ শতাংশ সংকুচিত হয়েছিল। অর্থনীতির সরলীকৃত ভাষায়, কোনও দেশের অর্থনীতি পর পর দুই ত্রৈমাসিকে হ্রাস পেলে তাকে আর্থিক মন্দা বলে ধরে নিতে হবে। সেই সূত্র মেনেই এবার জার্মানিতে আর্থিক মন্দা দেখা দিয়েছে।

সাধারণত কোনও দেশে মন্দা দেখা দিলে ধরে নিতে হয়, সামগ্রিকভাবে সেই দেশের আর্থিক উৎপাদন হ্রাস পেয়েছে। যার ফলে দেখা দেয় মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি, বৃদ্ধি পায় বেকারত্ব, হ্রাস পায় জনগণের ক্রয়ক্ষমতা। বিশেষজ্ঞদের অনুমান, জার্মানিতেও অনুরূপ ব্যাপার ঘটে চলেছে এবং এখন তার প্রভাব মালুম হচ্ছে। যার জন্য অনেকেই সামগ্রিকভাবে দায়ী করছে ইউক্রেনে চলা রুশ হামলাকে। যার ফলে লাগামছাড়া বেড়েছে তেল ও গ্যাসের চাহিদা, কিন্তু ঘাটতি মেটাতে গেলে রাশিয়ার মুখাপেক্ষী হয়ে থাকা ছাড়া উপায় নেই।

এপ্রিল মাসের হিসেবে জার্মানির মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়ে রয়েছে ৭.২ শতাংশে। যা ইউরো অঞ্চলের গড়ের চাইতে অনেকটাই বেশি।

জার্মান ফেডারেল স্ট্যাটিস্টিক্স এজেন্সি জানিয়েছে, মূল্যবৃদ্ধিটাই এখন মাথাব্যথার সবচেয়ে বড় কারণ। যার ফলে গৃহস্থের নিত্যদিনের খরচ অনেকটাই কমেছে, বিশেষ করে খাবার, পোশাক, আসবাব এই সবকিছুতেই খরচ একধাক্কায় অনেকটা কমাতে বাধ্য হয়েছেন জার্মানরা। প্রভাব এসে পড়েছে অর্থনীতিতে। মুখ্যত গ্যাসের লাগামছাড়া চাহিদা আর তার উপযুক্ত যোগান না থাকার কারণেই বৃত্তাকার পথে একের পর এক পণ্যে মূল্যবৃদ্ধি হয়ে চলেছে। যা নিঃসন্দেহে ইউরোপের জন্য খারাপ খবর।

যদিও জার্মানির কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, এতে চিন্তার কারণ নেই। বিনিয়োগ ও মূলধনের ব্যবসায় লাভ যথেষ্ট রয়েছে, বিনিয়োগ বৃদ্ধিও পেয়েছে। মন্দা বলতে যে বিপজ্জনক জায়গার কথা বলা হয়, জার্মানি এখনও অতটা যায়নি। জুনের পরেই অর্থনীতি বৃদ্ধির মুখ দেখতে পারে।

করোনার নতুন ঢেউ আসবে জুনে! কোন প্রজাতির সংক্রমণের ভয় পাচ্ছেন বিজ্ঞানীরা


```