Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'তুমি তো জানো তোমায় কত ভালবাসি', মাঝরাতে টুইট গৌতম গম্ভীরের

দ্য ওয়াল ব্যুরো: তিনি আদতে দিল্লির (Gautam Gambhir)। যাকে বলে একশোভাগ দিল্লিওয়ালা। খেতে ভালবাসেন ডাল-চাওল। রঞ্জি ট্রফি এবং আইপিএল, দুয়েই তিনি খেলেছেন দিল্লির ওয়ে। কিন্তু আইপিএলের মাধ্যমে গৌতম গম্ভীরের আর এক প্রিয় শহর হয়ে উঠেছে কলকাতা (Gaut

'তুমি তো জানো তোমায় কত ভালবাসি', মাঝরাতে টুইট গৌতম গম্ভীরের

শেষ আপডেট: 21 May 2023 14:25

দ্য ওয়াল ব্যুরো: তিনি আদতে দিল্লির (Gautam Gambhir)। যাকে বলে একশোভাগ দিল্লিওয়ালা। খেতে ভালবাসেন ডাল-চাওল। রঞ্জি ট্রফি এবং আইপিএল, দুয়েই তিনি খেলেছেন দিল্লির ওয়ে। কিন্তু আইপিএলের মাধ্যমে গৌতম গম্ভীরের আর এক প্রিয় শহর হয়ে উঠেছে কলকাতা (Gautam Gambhir Tweeted love you Kolkata)। প্রথমে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেললেও ২০১১ সালে রেকর্ড অর্থমূল্যে তাঁকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সৌরভ গঙ্গোপাধ্যায়-পরবর্তী কেকেআরে তিনিই হ'ন কলকাতার অধিনায়ক।

gambhir
কেকেআরকে দু'বার আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন গম্ভীর

গতকাল ইডেনে লখনউ সুপার-জায়ান্টসের কাছে ১ রানে পরাজিত হয় কেকেআর। দুর্ধর্ষ লড়াই করে একেবারে হাল ছেড়ে দেওয়া ম্যাচও জয়ের চৌকাঠে পৌঁছে দিয়েছিলেন কলকাতার রিঙ্কু সিং। কিন্তু শেষ হাসি হাসে ক্রুণাল পাণ্ড্যের লখনউ। যে দলের মেন্টর এখন প্রাক্তন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর।

ম্যাচের পরে প্রায় গভীর রাতে গম্ভীর (Gautam Gambhir Tweeted love you Kolkata) কলকাতা ও ইডেনের ছবি দিয়ে টুইট করেন, 'ইউ নো হাউ ম্যাচ আই লাভ ইউ কলকাতা'।
https://twitter.com/GautamGambhir/status/1660012636518637568?s=20
গম্ভীরের সেই টুইট

কলকাতা ছেড়ে গেলেও বস্তুত কলকাতার সঙ্গে সম্পর্কটা কখনোই ছিন্ন হয়নি গোতির। ২০১১ সালের আইপিএলে কার্যত কেকেআরের খোলনলচে বদলানো হয়। গম্ভীরের পাশাপাশি বিস্তর লড়াই করে কলকাতা তুলেছিল ইউসুফ পাঠানকে। সঙ্গে ব্রেন্ডন ম্যাককালাম, জাক কালিস, ব্র্যাড হ্যাডিন, ইয়ন মর্গ্যান, সুনীল নারাইন, বাংলার মনোজ তিওয়ারি, দেবব্রত দাস। এত রথী-মহারথী থাকতেও অধিনায়ক গম্ভীরের ঝোড়ো ব্যাটেই প্রথমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা। গোটা টুর্নামেন্টে ছ'টার বেশি অর্ধশতরান করেছিলেন গোতি।

দু'বছর পরে, ২০১৪ আইপিএলেও একইরকম দাপটে চ্যাম্পিয়ন হয় গম্ভীরের কেকেআর। সেবার লোকসভা ভোটের কারণে আইপিএলের প্রথম দিকের ম্যাচগুলো হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। পরে ফিরে আসে ভারতে। গম্ভীর, কালিস, নারাইনের পাশাপাশি কেকেআরের উদীয়মান তারকা ছিলেন সূর্যকুমার যাদব। বোলিং কোচ ছিলেন ওয়াসিম আক্রম।

gambhir
কেকেআর সেনাপতি, যুদ্ধের একেবারে সামনে

সেবারের আইপিএল ফাইনাল হয়েছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। কলকাতার প্রতিপক্ষ ছিল পাঞ্জাবের কিংস ইলেভেন। প্রথমে ব্যাট করতে নামে পাঞ্জাব। ধুন্ধুমার ব্যাট চালিয়ে ৫৫ বলে অপরাজিত ১১৫ করে যান পাঞ্জাবের বঙ্গসন্তান উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। মেরেছিলেন ১০ টা চার, ৮ টা ছক্কা। পাঞ্জাব তুলেছিল ১৯৯।

জবাবে ব্যাট করতে নেমে মনীশ পাণ্ডের ৯৪ ও ইউসুফ পাঠানের ৩৬ রানের সুবাদে ৭ উইকেটে ২০০ রান তুলে দেয় কলকাতা।

gambhir
প্রাক্তন ও বর্তমান, শ্রদ্ধায়, শিক্ষায়

২০১৭ অবধি কলকাতার দায়িত্বে ছিলেন গম্ভীর। নিঃসন্দেহে কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসে সফলতম অধিনায়ক তিনি। পরে ২০১৮ সালে কেকেআর তাঁকে ছেড়ে দেয়। গম্ভীর জানিয়েছিলেন, দিল্লির হয়ে খেলেই আইপিএল কেরিয়ার শেষ করতে চান তিনি। কলকাতার নতুন অধিনায়ক হ'ন দীনেশ কার্তিক। কিন্তু গম্ভীরের নেতৃত্বে সেই সুদিন আর আসেনি। এবারেও কলকাতার খেলায় হতাশ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। চেন্নাই সুপারকিংসের ম্যাচে কার্যত মহেন্দ্র সিং ধোনির সমর্থনে হলুদ ঝড় বয়ে গিয়েছিল ইডেনে।

gambhir
এক রানে জেতার পর নায়ককে ঘিরে অভিনন্দন বিজয়ীদের

লখনউয়ের তরফেও এবার কলকাতার আবেগকে ধরার চেষ্টা করেছিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের সমর্থনে লখনউ দল নেমেছিল সবুজ মেরুন জার্সিতে। প্রচুর মোহনবাগান সমর্থক ভিড় করেছিলেন ইডেনে। শেষ হিসেবে জিতল যদিও লখনউ। কিন্তু কলকাতার প্রতি ভালবাসায় এখনও মোহিত গৌতম গম্ভীর।

রিঙ্কু পেলেন ‘গম্ভীর’ সার্টিফিকেট! গৌতমের মুখে হাসি ফোটালেন নাইট তারকা


```