শুক্রবার সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, সিপি হাওড়া জানিয়ে দেন, সামনেই দুর্গাপুজো, ভোগান্তি বাড়তে পারে আরও, ফলে সকলকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে কিছু সিদ্ধান্ত নিয়েছেন।

ফাইল ছবি
শেষ আপডেট: 8 August 2025 13:32
দ্য ওয়াল ব্যুরো: হাওড়ায় কোনা এক্সপ্রেসওয়েতে তৈরি হচ্ছে ৬ লেনের রাস্তা। ফলে প্রতিদিনই কম-বেশি নাজেহাল হচ্ছেন নিত্যযাত্রীরা। একে রাস্তার কাজ, তারপওপর বৃষ্টি, ভোগান্তির যেন শেষ নেই। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করল হাওড়া ও কলকাতা পুলিশ। এতদিন সাধারণভাবে ট্র্যাফিক সামলে নিলেও এবার পরিবর্তন আনা হল কিছু রুটে।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, সিপি হাওড়া, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্র্যাফিক, কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিক ও অ্যাডিশনাল সিপি থ্রি (কলকাতা পুলিশের ট্র্যাফিক দেখেন) জানিয়ে দেন, সামনেই দুর্গাপুজো, ভোগান্তি বাড়তে পারে আরও, ফলে সকলকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে কিছু সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
সিপি হাওড়া বলেন, 'আমরা ট্র্যাফিক ম্যানেজ করছিলাম সাধারণভাবেই। সকলের সাহায্য নিয়েই ঠিকঠাক চলছিল। কিন্তু সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের কাছে কাজের চাপ বেড়েছে, একটা ব্রিজে কাজ চলছে। গাড়ি যাতায়াতের জায়গা অনেকটা কমে গেছে সে জন্য। পণ্যবাহী গাড়িগুলোকে নিয়ে সমস্যা হচ্ছে মূলত।'
তিনি জানান, সিপি কলকাতা-সহ সকলের সঙ্গে বৈঠক হয়েছে। ট্র্যাফিক ঠিকঠাক রাখতে, সকলের কথা ভেবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন কোন রাস্তা এড়িয়ে যেতে হবে ১০ তারিখ থেকে?
কলকাতা পুলিশ কমিশনার শেষে জানিয়ে দেন। এই নিয়ম শুধুই পণ্যবাহী গাড়ির জন্য প্রযোজ্য। মনে রাখতে হবে