Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বর্ধমান শহরে শিয়ালের উৎপাত, কামড়ে জখম শিশু-সহ বেশ কয়েকজন

শিয়াল আতঙ্ক ছড়াল খোদ বর্ধমান শহরে। শুক্রবার বর্ধমান শহরের উপকণ্ঠে ইদিলপুর এলাকায়  শিয়ালের আক্রমণে এক শিশু সহ বেশ কয়েকজন জখম হন।

বর্ধমান শহরে শিয়ালের উৎপাত, কামড়ে জখম শিশু-সহ বেশ কয়েকজন

শেষ আপডেট: 19 July 2025 20:00

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান:  শিয়াল আতঙ্ক ছড়াল খোদ বর্ধমান শহরে। শুক্রবার বর্ধমান শহরের উপকণ্ঠে ইদিলপুর এলাকায়  শিয়ালের আক্রমণে এক শিশু সহ বেশ কয়েকজন জখম হন। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গেছে, শুক্রবার সকালে ইদিলপুর এলাকায় একটি শিয়াল হঠাৎই একটি বাড়িতে ঢুকে পড়ে। সেই সময় ঘরে খেলা করছিল ৭ বছরের তানিশা রায়। হঠাৎই শিয়াল দেখে সে চিৎকার করলে তার উপর ঝাঁপিয়ে পড়ে শিয়ালটি। শিশুটির মা ছুটে এলে শিয়ালটি পালিয়ে যায়। স্থানীয়রা জানান, ঘটনায় জখম হয় শিশুটি। পরে আশেপাশের আরও বেশ কয়েকটি বাড়িতে ঢুকে আক্রমণ করে শিয়ালটি।

ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দার। শিশুরা ঘর থেকে বের হতে পারছে না। সব সময় ঘরের দরজা-জানলা বন্ধ করে রাখতে হচ্ছে কারণ এখনও মাঝে মাঝেই ওই এলাকায় দেখা যাচ্ছে শিয়ালটিকে। স্থানীয়দের দাবি, বন দফতরের পক্ষ থেকে শিয়ালকে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক। যাতে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন।

বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার জানান, ওই এলাকাটি গ্রাম লাগোয়া। শহরে শিয়ালের উৎপাত ভাবা যায় না।  ব্যবস্থা নেওয়া হবে।


```