Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ওটিটির জন্যই কি ফাঁকা থাকছে সিনেমা হল? উত্তরে পঙ্কজ বললেন, 'টিকিটের এত বেশি দাম বলেই তো...'

ওটিটি প্ল্যাটফর্মের রমরমার যুগে প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় ক্রমেই কমছে। এমন প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। 

ওটিটির জন্যই কি ফাঁকা থাকছে সিনেমা হল? উত্তরে পঙ্কজ বললেন, 'টিকিটের এত বেশি দাম বলেই তো...'

পঙ্কজ ত্রিপাঠি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 July 2025 19:50

দ্য ওয়াল ব্যুরো: ওটিটি প্ল্যাটফর্মের রমরমার যুগে প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় ক্রমেই কমছে। এমন প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। তাঁর মতে, সিনেমার টিকিটের দাম এখন এতটাই বেশি যে অনেক সাধারণ মানুষ পরিবার নিয়ে ছবি দেখতে হলে যাওয়ার সাহস পান না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পঙ্কজ বলেন, “টিকিটের দাম একটা বড় ব্যাপার। এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। আজ যদি কোনও পরিবার একসঙ্গে সিনেমা দেখতে যায়, তাহলে সেটা একটা ব্যয়বহুল ঘটনা হয়ে দাঁড়ায়। শুধু টিকিট নয়, সিনেমা হলে খাবারের দামও অনেক বেশি।”

‘মেট্রো ইন দিনো’-তে প্রশংসিত পারফরম্যান্সের পর দর্শক এবং সমালোচকদের নজরে রয়েছেন পঙ্কজ। যদিও তিনি বলেন, ব্যবসায়িক দিক তাঁর চেনা জগত নয়, “আমি অর্থনীতির হিসাব বুঝি না। আমি একজন অভিনেতা হিসেবে শুধু আমার অভিনয় নিয়ে ভাবি। কিন্তু এটা বুঝি যে এখন সিনেমার টিকিট অনেক বেশি দামি হয়ে উঠেছে। এর কোনও সমাধান খুঁজে বের করা উচিত।”

এই বিষয়েই সম্প্রতি মুখ খুলেছেন বলিউডের আরও এক সুপারস্টার আমির খান। তাঁর কথায়, “এই দামে সাধারণ মানুষের পক্ষে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।”

টিকিটের দাম নিয়ে সরব হয়েছে দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিও। কর্ণাটক সরকার ইতিমধ্যেই সিনেমার টিকিটের দাম ২০০ টাকার মধ্যে বেঁধে দিয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী, কোনও প্রেক্ষাগৃহ ২০০ টাকার বেশি দামে টিকিট বিক্রি করতে পারবে না। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টার, ইউটিউবের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলি এখন বিনোদনের মূল ভরসা হয়ে দাঁড়িয়েছে বহু দর্শকের কাছে। তারই প্রভাব পড়ছে প্রেক্ষাগৃহে।


```