প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী বনমালী রায়। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

বনমালী রায়
শেষ আপডেট: 1 October 2025 14:12
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী এবং পাঁচবারের বিধায়ক বনমালী রায়। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫।
বনমালী রায় ধূপগুড়ির বিধায়ক ছিলেন টানা পাঁচবার অর্থাৎ ২৫ বছর। রাজ্যের তফশিলি ও আদিবাসী কল্যাণ দফতরের মন্ত্রীর দায়িত্বও সামলেছেন বহুদিন। পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতির পদেও ছিলেন তিনি।
প্রশাসনিক একাধিক দায়িত্ব সামলে দল ও সংগঠনকেও সময় দিতেন বনমালীবাবু। সিপিএমের জোনাল সম্পাদক-সহ একাধিক দায়িত্ব ছিল তাঁর কাঁধে দীর্ঘদিন। ছিলেন তৃণমূল স্তরের মানুষের নেতা।
তাঁর প্রয়াণে শোকের ছায়া বাম কর্মী-সমর্থকদের মধ্যে। বামফ্রন্ট চেরম্যান বিমান বসু শোকপ্রকাশ করেছেন খবর শোনার পর।