Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

অশোকনগরে প্রাক্তন সিআরপিএফ জওয়ানকে খুনের অভিযোগ, গ্রেফতার বিএসএফ জওয়ান-সহ দুই

পুলিশ (Ashokenagar Police) সূত্রে খবর, গত ৪ অগস্ট অশোকনগর বুজরুক দিঘা দোগাছিয়া এলাকার রাস্তার ধারে এক অজ্ঞাতপরিচয় যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয়। 

অশোকনগরে প্রাক্তন সিআরপিএফ জওয়ানকে খুনের অভিযোগ, গ্রেফতার বিএসএফ জওয়ান-সহ দুই

প্রতীকী ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 September 2025 12:35

দ্য ওয়াল ব্যুরো: অশোকনগরে (Ashokenagar Murder Case) গলাকাটা দেহ উদ্ধারের (Dead Body) ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। খুনের অভিযোগে গ্রেফতার (Arrest) হলেন এক বিএসএফ (BSF) কর্মী ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু। ধৃত বিএসএফ কর্মীর নাম অভিজিৎ হালদার, বাড়ি অশোকনগর কল্যাণগড়ে। তাঁর সহযোগী শম্ভু পালের বাড়ি অশোকনগরের কচুয়া এলাকায়।

পুলিশ (Ashokenagar Police) সূত্রে খবর, গত ৪ অগস্ট অশোকনগর বুজরুক দিঘা দোগাছিয়া এলাকার রাস্তার ধারে এক অজ্ঞাতপরিচয় যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে কোনও সূত্র হাতে না এলেও মৃতদেহের পাশে একটি বাসের টিকিট মেলে। সেই টিকিট ঘিরেই শুরু হয় তল্লাশি, এবং শেষমেশ দুই অভিযুক্তের নাম উঠে আসে।

পুলিশি তদন্তে জানা গিয়েছে, নিহত যুবকের বাড়ি মেদিনীপুরের নন্দীগ্রামে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করে। পরিজনেরা গিয়ে দেহ শনাক্তও করেন। জানা যায়, মৃত যুবক একসময় সিআরপিএফ জওয়ান (CRPF Jawan) ছিলেন। তবে চাকরির সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় তাঁকে চিকিৎসার ব্যবস্থা করা হলেও অবস্থার উন্নতি হয়নি। শেষমেশ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

তাহলে কেন এই মানসিক ভারসাম্যহীন প্রাক্তন জওয়ানকেই খুন করা হল? সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। শনিবার উত্তরপ্রদেশ থেকে ধৃত বিএসএফ কর্মী অভিজিৎ হালদারকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। পরে তাঁকে অশোকনগরে নিয়ে আসা হয়। রবিবার বারাসত আদালতে পেশ করা হলে ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। তদন্তকারীদের দাবি, ঘটনার আসল কারণ জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদই এখন মূল লক্ষ্য।


```