Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তোর্সার বন্যায় ভেসে পুণ্ডিবাড়িতে তাণ্ডব, দুঃসাহসিক অভিযানে উদ্ধার জলদাপাড়ার সেই গন্ডার

ছবির মতো সাজানো শহর এখন ধ্বংসস্তূপ। বাড়িঘর, দোকান, রাস্তা—সবই ক্ষতিগ্রস্ত। বিপর্যয়ের ছায়া পড়েছে পর্যটনেও।

তোর্সার বন্যায় ভেসে পুণ্ডিবাড়িতে তাণ্ডব, দুঃসাহসিক অভিযানে উদ্ধার জলদাপাড়ার সেই গন্ডার

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 October 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতির রুদ্র রোষে বিধ্বস্ত উত্তরবঙ্গ (North Bengal)। নদী, পাহাড়, চা বাগান—সবই বিপর্যস্ত। সেই ভয়াবহতার মাঝেই রোমাঞ্চকর ঘটনা। তোর্সার উত্তাল জলে (Torsa Floods) ভেসে গিয়ে কোচবিহারের রসমতীর জঙ্গলে আশ্রয় নেওয়া জলদাপাড়ার গন্ডারটিকে (Jaldapara Rhinoceros) অবশেষে উদ্ধার করল বন দফতর (Forest Department)।

সকাল সকাল পুণ্ডিবাড়ির গ্রামাঞ্চলে আতঙ্ক। ঘরবন্দি মানুষ হঠাৎ দেখতে পান—রাস্তায় ছুটে বেড়াচ্ছে বিশালদেহী গন্ডার! ভয়ে চিৎকার, হুড়োহুড়িতে আহত হন দু’জন স্থানীয় বাসিন্দা। খবর ছড়াতেই নড়েচড়ে বসে বন দফতর ও পুলিশ প্রশাসন। ঘুমপাড়ানি গুলি ছুড়ে অজ্ঞান করা হয় গন্ডারটিকে। তারপর জেসিবির সাহায্যে উদ্ধার।

চোখে-মুখে বিস্ময় নিয়ে সাধারণ মানুষও হাত লাগান অভিযানে। একসঙ্গে টানতে টানতে ট্রাক্টরে তোলা হয় ভারী প্রাণীটিকে। তারপর বন দফতরের নির্দেশে গন্ডারটিকে নিয়ে যাওয়া হয় জলদাপাড়া জাতীয় উদ্যানে। স্বাস্থ্য পরীক্ষার পর চিলাপাতার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় তাকে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, টানা বৃষ্টির জেরে তোর্সা নদীর জল বেড়ে যায়। দুর্গাপুজোর বিজয়াদশমীর সময় তাতেই ভেসে যায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ভেসে যায় ১০টি গন্ডারও। পরের দিন থেকেই উদ্ধারকাজে নেমেছিলেন বনকর্মীরা। বানভাসি পরিস্থিতির তিনদিন পর সাতটি গন্ডারকে উদ্ধার করেছিলেন তাঁরা। পরে আরও দুটিকে উদ্ধার করা হয়। তবে অন্য একটি গন্ডারকে কিছুতেই উদ্ধার করা যাচ্ছিল না।

সূত্রের খবর, প্রথমে মাথাভাঙ্গায় দেখা গিয়েছিল তাকে। পরে পুণ্ডিবাড়ি হয়ে রসমতীর জঙ্গলে ঢুকে পড়ে প্রাণীটি। অবশেষে ১৩ দিনের পরিশ্রম শেষে তাকে উদ্ধার করে জঙ্গলে ফেরাতে পেরে স্বস্তির শ্বাস বনকর্মীদের চোখে মুখে।

এদিকে উত্তরবঙ্গের পাহাড়ি শহর মিরিক যেন এক রাতেই বদলে গিয়েছে। ছবির মতো সাজানো শহর এখন ধ্বংসস্তূপ। বাড়িঘর, দোকান, রাস্তা—সবই ক্ষতিগ্রস্ত। বিপর্যয়ের ছায়া পড়েছে পর্যটনেও।

প্রতি বছর এই সময়ে ভিড়ে ঠাসা থাকে মিরিক লেক ও আশপাশের রিসর্ট। কিন্তু এখন সেসব শুনশান। বহু পর্যটক বুকিং বাতিল করেছেন। হোটেল ব্যবসায়ীরা বলছেন, “রাস্তা ঠিক না হলে পর্যটক আসবেই না।”

দুর্যোগের কোপ পড়েছে পাহাড়ের চা শিল্পেও। একের পর এক বাগানে ধস নেমেছে। ক্ষতিগ্রস্ত ফসল, কাজ বন্ধ বহু জায়গায়। প্রকৃতির এই রুদ্ররূপে উত্তরবঙ্গের অর্থনীতি, পর্যটন আর বনজ সম্পদ—সবই বিপর্যয়ের মুখে।


```