Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রাহকদের জন্য সুখবর! রেশন কার্ড নিষ্ক্রিয়ের নিয়মে বড় বদল আনল খাদ্য দফতর

তবে একবার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে, ছ’মাসের মধ্যেই তা ফের চালু করতে হবে। নচেৎ নিয়ম মেনে সেই কার্ড পুরোপুরি বাতিল হয়ে যাবে।

গ্রাহকদের জন্য সুখবর! রেশন কার্ড নিষ্ক্রিয়ের নিয়মে বড় বদল আনল খাদ্য দফতর

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 September 2025 18:21

দ্য ওয়াল ব্যুরো: রেশন কার্ড (Ration Card) নিষ্ক্রিয় হওয়ার সময়সীমায় বড়সড় বদল আনল রাজ্য খাদ্য দফতর (Food Department)। এতদিন পর্যন্ত টানা দু’মাস রেশন না তুললেই গ্রাহকের কার্ড হয়ে যেত ‘নিষ্ক্রিয়’। 

তবে নতুন নির্দেশিকা (New Rules) অনুযায়ী, এখন থেকে টানা ছ’মাস খাদ্যশস্য না তুললেই কেবল কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় হবে। খাদ্য দফতরের তরফে জারি হওয়া সংশোধিত কন্ট্রোল অর্ডারে এই নতুন নিয়ম স্পষ্ট করে বলা হয়েছে।

দফতর সূত্রে খবর, নিষ্ক্রিয় কার্ড ফের চালু করতে গ্রাহককে করতে হবে ই-কেওয়াইসি, যার জন্য প্রয়োজন হবে আধার-বায়োমেট্রিক যাচাই।

তবে একবার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে, ছ’মাসের মধ্যেই তা ফের চালু করতে হবে। নচেৎ নিয়ম মেনে সেই কার্ড পুরোপুরি বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে রেশন পরিষেবা পেতে হলে গ্রাহককে আবার নতুন করে আবেদন করতে হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের অগস্ট মাসে জারি হওয়া পূর্ণাঙ্গ কন্ট্রোল অর্ডারে বলা হয়েছিল, টানা দু’মাস রেশন না তুললেই কার্ড নিষ্ক্রিয় হবে এবং ছ’মাস না তোলার পর তা বাতিল হয়ে যাবে। তবে এবার সময়সীমা বাড়িয়ে ছ’মাস করা হয়েছে, যার ফলে অসুস্থতা বা বাইরে থাকার কারণে সাময়িকভাবে রেশন তুলতে না-পারা গ্রাহকেরা স্বস্তি পাবেন।

রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, “কার্ড নিষ্ক্রিয়ের সময়সীমা ছ’মাস হওয়ায় বহু সাধারণ মানুষ উপকৃত হবেন। তবে আমাদের দাবি, কার্ড নিষ্ক্রিয় করার আগে যেন সংশ্লিষ্ট গ্রাহককে ফোন বা চিঠি মারফত জানানো হয়। এখন অনেকেই রেশন দোকানে গিয়ে হঠাৎ জানতে পারেন যে তাঁদের কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে—তাতে অকারণে বিতর্ক তৈরি হয়।”

রাজ্যের সংশোধিত কন্ট্রোল অর্ডারে যদিও ছ’মাসের মধ্যে পুনরায় কার্ড চালু করার সুযোগ থাকছে, তবু নির্দিষ্ট সময়সীমা না মানলে বাতিলের নিয়মে কোনও রকম ছাড় দেওয়া হয়নি।


```