Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চুঁচুড়ায় ট্রাফিক পুলিশের এক কর্মীকে জামার কলার ধরে হেনস্থা! পাঁচজন গ্রেফতার

চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের সামনে বাইক আরোহীর সঙ্গে বচসা হয়  ট্রাফিক পুলিশের এক কর্মীর। বাইক আরোহী হেলমেট না পরায় বাইক আটকে ছিলেন তিনি।

চুঁচুড়ায়  ট্রাফিক পুলিশের এক কর্মীকে জামার কলার ধরে হেনস্থা! পাঁচজন গ্রেফতার

হুগলিতে ট্রাফিক পুলিশকে হেনস্থা

শেষ আপডেট: 14 August 2025 15:52

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: চুঁচুড়া হাসপাতালের সামনে ট্রাফিক পুলিশের এক কর্মীকে জামার কলার ধরে হেনস্থা! ভিডিও ভাইরাল হতেই পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ।

সূত্রের খবর, চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের সামনে বাইক আরোহীর সঙ্গে বচসা হয়  ট্রাফিক পুলিশের এক কর্মীর।হেলমেট না পড়ায় বাইক আটকে ছিলেন তিনি। বচসার সময় ওই বাইক আরোহীকে চড় মারা হয় বলে দাবি দুই তরুণের। খবর পেয়ে ওই দুই তরুণের পরিবার বন্ধুরা এসে পাল্টা ওই ট্রাফিক পুলিশ কর্মীকে কলার ধরে টানাটানি করে মারধর করে বলে অভিযোগ।

রাস্তায় ভিড় জমে যায়। চুঁচুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিল সমীর সরকারকে দেখা যায় ওই পুলিশ কর্মীকে উত্তেজিত জনতার হাত থেকে বাঁচিয়ে সরিয়ে নিয়ে যেতে। ৮ অগস্টের এই ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য় ওয়াল।

কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীর গায়ে হাত দেওয়ার জন্য এক মহিলা-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে মহিলা জামিন পেয়ে গেলেও চার যুবকের জেল হেফাজত হয়।


```