Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বর্ষবরণের রাতে বাজি পুড়ল দেদার, উদযাপনের মাঝে এবার আতঙ্ক ধরাচ্ছে কলকাতার দূষণ

নতুন বছরের প্রথম সকালে তিলোত্তমার বাতাস অত্যন্ত খারাপ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে খবর, কলকাতা ও হাওড়ার একাধিক এলাকায় অতি সূক্ষ ধূলিকণা সহনসীমার বহু গুণ উপরে উঠে গিয়েছে।

বর্ষবরণের রাতে বাজি পুড়ল দেদার, উদযাপনের মাঝে এবার আতঙ্ক ধরাচ্ছে কলকাতার দূষণ

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 1 January 2026 13:09

দ্য ওয়াল ব্যুরো: রাত বারোটা বাজতেই পাল্টে যায় মেজাজ। চারিদিকে আলোর ঝলকানি, দুমদাম ফাটল আতসবাজি, ছিল শব্দবাজিও। নতুন বছরকে স্বাগত জানাল শহরবাসী। বাদ গেল না হাওড়া, হুগলি, উত্তর বা দক্ষিণ ২৪ পরগনাও। আর এই আনন্দের মাঝে অজান্তেই দিল্লিকে ছাপিয়ে গেল কলকাতার দূষণের মাত্রা।

নতুন বছরের প্রথম সকালে তিলোত্তমার বাতাস অত্যন্ত খারাপ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (Central Pollution Control Board) সূত্রে খবর, কলকাতা ও হাওড়ার একাধিক এলাকায় অতি সূক্ষ ধূলিকণা (PM 2.5) সহনসীমার বহু গুণ উপরে উঠে গিয়েছে। নতুন বছরের বাতাসে মারাত্মকভাবে মিশছে বিষ। সবচেয়ে দূষিত কলকাতার যাদবপুর (Jadavpur)। সেখানে প্রতি ঘনমিটারে অতি সূক্ষ ধূলিকণার মাত্রা ৩৮০ মাইক্রোগ্রাম।

হাওড়ার অবস্থা আরও ভয়াবহ। ঘুসুড়ি (Ghusuri) এলাকায় প্রতি ঘনমিটারে ৪২৭ মাইক্রোগ্রাম অতি সূক্ষ ধূলিকণা। বেলুড় মঠ (Belur Math) অঞ্চলের একিউআই-ও ৩৯০ মাইক্রোগ্রাম। অর্থাৎ কলকাতার চেয়েও বেশি দূষণ হাওড়ায়।

পরিবেশবিদদের মতে, শীতকালে শুষ্ক আবহাওয়া (Dry Weather) থাকায় ধূলিকণার মাত্রা সাধারণত কিছুটা বেশি থাকে। কিন্তু এ বছর সেই মাত্রা অস্বাভাবিক। বিশেষ করে ভিক্টোরিয়া (Victoria) ও ময়দান (Maidan) অঞ্চলে বাতাসের স্বাস্থ্য ভাল নয় অনেকদিন ধরেই। ভোরের দিকে এই এলাকাগুলোতে বাতাসের গুণমান সূচক (Air Quality Index) পৌঁছে যাচ্ছে ১৪৬-এ।

পরিবেশ বিশেষজ্ঞ ড. স্বাতী নন্দী চক্রবর্তীর বক্তব্য, ভোরে যে কুয়াশা দেখা যাচ্ছে, তা আসলে ধোঁয়াশা (Smog)। ধূলিকণা জমেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। উত্তুরে হাওয়ার জোর থাকলে এই ধূলিকণা সরে যায়। কিন্তু হাওয়ার গতি কম থাকায় সেগুলি একই এলাকায় আটকে থাকছে। সাধারণত শীতে শিশির (Dew) পড়লে ধূলিকণার সঙ্গে মিশে বাতাস কিছুটা পরিষ্কার হয়। কিন্তু শীতের খামখেয়ালিপনায় এবার শিশিরও ঠিকমতো পড়ছিল না। এই পরিস্থিতি একটু ভাল হলেও লাভ হয়নি।

এই পরিস্থিতিতে চিকিৎসকরা সতর্ক করছেন সকলকে। আর জি কর মেডিক্যাল কলেজের (RG Kar Medical College) পালমোনারি মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডাঃ সুস্মিতা কুণ্ডু (Dr Susmita Kundu) জানিয়েছেন, শীতের ভোরে প্রাতঃভ্রমণ (Morning Walk) এড়িয়ে চলাই ভাল। ভোরে মাটির কাছের বাতাস ঠান্ডা ও ভারী হয়ে থাকে। ফলে দূষণকণা উপরের দিকে উঠতে পারে না। ঘন কুয়াশা সেই কণাগুলিকে আটকে রাখে। তার উপর শীতে কাঠকয়লা (Charcoal) পোড়ানোও বাড়ে। সব মিলিয়ে ভোরের বাতাসে ক্ষতিকারক দূষণকণার মাত্রা থাকে মাত্রাছাড়া।

চিকিৎসকের পরামর্শ, ভোর পাঁচটা বা সাড়ে পাঁচটার বদলে রোদ ওঠার পর হাঁটতে বেরোন। ভোরে বেরোতেই হলে মাস্ক (Mask) ব্যবহার করা জরুরি।

আরেক পরিবেশবিদের দাবি, রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) মতো এলাকাতেও এখন দূষণমাত্রা লাগামছাড়া। সকালে বর্জ্য পোড়ানো (Waste Burning), লেক চত্বরে দোকান বেড়ে যাওয়া এবং মেট্রোর কাজের (Metro Work) জেরে ভিক্টোরিয়া ময়দান অঞ্চলে দূষণ অস্বাভাবিকভাবে বাড়ছে। সন্ধে থেকে ভোর পর্যন্ত দূষণমাত্রা সবচেয়ে বেশি থাকে। শীতে বাতাসে আর্দ্রতা (Humidity) কম থাকলেও সাধারণত রাতে শিশির পড়ে ধূলিকণা জলীয় কণায় পরিণত হয়। কিন্তু এবার শিশির না পড়ায় ধূলিকণাগুলি জমে ধোঁয়াশা তৈরি করছে, যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।

কোথায় কত দূষণ (PM 2.5)

  • ঘুসুড়ি, হাওড়া: ৪২৭ মাইক্রোগ্রাম
  • বেলুড় মঠ: ৩৯০ মাইক্রোগ্রাম
  • যাদবপুর: ৩৮০ মাইক্রোগ্রাম
  • ভিক্টোরিয়া: ৩৬৫ মাইক্রোগ্রাম
  • বালিগঞ্জ: ৩৬১ মাইক্রোগ্রাম
  • বিধাননগর: ৩৫৩ মাইক্রোগ্রাম
  • রবীন্দ্র সরোবর: ৩৪৩ মাইক্রোগ্রাম
  • ব্যারাকপুর: ৩৩৪ মাইক্রোগ্রাম
  • ফোর্ট উইলিয়াম: ৩২১ মাইক্রোগ্রাম
  • রবীন্দ্রভারতী: ৩১০ মাইক্রোগ্রাম
  • আর সহনসীমা: ৫০–১০০ মাইক্রোগ্রাম/ঘনমিটার।

```