Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

DA Verdict: নবান্নে রায়ের কপি হাতে ফিরদৌস শামিম! সুপ্রিম নির্দেশের পরই তৎপর কর্মচারী সংগঠন

কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, “বকেয়া ডিএ নিয়ে এতদিন শুধু টালবাহানা হয়েছে। এবার যাতে আর কোনও অজুহাত না থাকে, সেই কারণেই আমরা নিজেরা এসে রায়ের কপি তুলে দিলাম।”

DA Verdict: নবান্নে রায়ের কপি হাতে ফিরদৌস শামিম! সুপ্রিম নির্দেশের পরই তৎপর কর্মচারী সংগঠন

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 February 2026 18:55

দ্য ওয়াল ব্যুরো: বকেয়া মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের ‘মৌলিক অধিকার’—এই ঐতিহাসিক স্বীকৃতির পর রাজ্য রাজনীতিতে তুঙ্গে উত্তেজনা। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) মাইলফলক রায় (DA Verdict) প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার বিকেলে নবান্নে (Nabanna) হাজির হলেন সরকারি কর্মচারীদের আইনজীবী ফিরদৌস শামিম (Firdous Shamim)। সঙ্গে ছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের (Employees organizations act) প্রতিনিধিরা।

এদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের কপি আপলোড হতেই তা ডাউনলোড করে সোজা নবান্নের পথে রওনা দেন তাঁরা। প্রশাসনিক মহলে এই আগমন ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল ছড়ায়। 

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরদৌস শামিম জানান, শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মার্চের মধ্যে এবং বাকি ৭৫ শতাংশ মে মাসের মধ্যে রাজ্যকে মেটাতে হবে। সেই নির্দেশের কথা সরকারকে আনুষ্ঠানিকভাবে জানাতেই রায়ের প্রতিলিপি হাতে নবান্নে আসা।

পাশে দাঁড়িয়ে কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, “বকেয়া ডিএ নিয়ে এতদিন শুধু টালবাহানা হয়েছে। এবার যাতে আর কোনও অজুহাত না থাকে, সেই কারণেই আমরা নিজেরা এসে রায়ের কপি তুলে দিলাম।”

রাজ্য প্রশাসনের সদর দফতরে কর্মচারী সংগঠনের নেতৃত্ব ও তাঁদের আইনজীবীর এই দ্রুত উপস্থিতিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। বিশেষ করে, ভোটের বছরে এই রায় যে রাজ্যের উপর বাড়তি চাপ তৈরি করল, তা মানছেন অনেকেই।

এদিকে, ডিএ মামলার রায় প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা এখনও রায়ের কপি হাতে পাইনি। আগে সেটি ভাল করে স্টাডি করতে দিন।” তিনি আরও জানান, যে কমিটি এই সিদ্ধান্ত দিয়েছে, সেখানে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির পাশাপাশি ক্যাগের প্রতিনিধি ছিলেন, কিন্তু রাজ্যের কোনও প্রতিনিধি ছিলেন না। তাই আইনজীবীদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।

মুখ্যমন্ত্রীর কথায়, আদালত মে মাস পর্যন্ত সময় দিয়েছে। তার মধ্যেই পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে রাজ্য কীভাবে এগোবে, তা স্থির করা হবে। 


```