Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জেএনইউতে ছাত্রদের বিরুদ্ধে এফআইআর, ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগ শিক্ষকদের

ছাত্র রাজনীতিকে দমন করতেই কি এই মামলা?

জেএনইউতে ছাত্রদের বিরুদ্ধে এফআইআর, ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগ শিক্ষকদের

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 October 2025 16:52

দ্য ওয়াল ব্যুরো: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU students, Teacher) ছাত্র সংসদের তিন নেতাসহ ছ’জন পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর (FIR) করল দিল্লি পুলিশ (Delhi Police)। সোমবার এই মামলার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ছাত্রমহলে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন—ছাত্র সংসদের সভাপতি  নীতীশ কুমার, সহ-সভাপতি মনীষা, সাধারণ সম্পাদক মুনতেহা ফতিমা, এবং আরও তিন ছাত্রছাত্রী—মণিকান্ত প্যাটেল, ব্রতী কর ও শৌর্য মজুমদার।

কী হয়েছিল?

সম্প্রতি বিশ্ববিদ্যালয় চত্বরে একটি সাধারণ সভায় বাম ছাত্রদের ওপর আক্রমণ চালায় এবিভিপি (ABVP) বলে অভিযোগ। এই ঘটনার বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শনিবার ছাত্রছাত্রীরা মিছিল করে যাচ্ছিলেন বসন্তকুঞ্জ থানার দিকে।

কিন্তু পথে নেলসন ম্যান্ডেলা মার্গে ব্যারিকেড করে দেয় পুলিশ। সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। দাবি করা হয়েছে, এই ঘটনায় ছ’জন পুলিশকর্মী আহত হন। তবে ছাত্র সংগঠনগুলির অভিযোগ, পুলিশই বিনা প্ররোচনায় মিছিলে ‘নৃশংসভাবে’ লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজন পড়ুয়াকে আটক করে—যাদের পরে ছেড়ে দেওয়া হয়।

এবার সেই ঘটনার জেরেই মামলা দায়ের হল ছয় ছাত্রছাত্রীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের তলব করা হলে হাজিরা দিতে হবে, আর দিল্লির বাইরে যেতে চাইলে আগে পুলিশকে জানাতে হবে।

এদিকে এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে জেএনইউ শিক্ষক সমিতি। তাদের দাবি, “পুলিশের এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ অযৌক্তিক।” ঘটনার তদন্ত চলছে, তবে এরই মধ্যে প্রশ্ন উঠছে—ছাত্র রাজনীতিকে দমন করতেই কি এই মামলা?


```