Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সবংয়ে মুখোমুখি সংঘর্ষে দাউদাউ করে জ্বলল ডাম্পার! আগুন ধরল খড়ের গাদাতেও

কালীপুজোর আগের দিন পশ্চিম মেদিনীপুরের সবংয়ে মুখোমুখি সংঘর্ষের পর দাউদাউ করে জ্বলতে শুরু করল ডাম্পার। আগুন ছড়িয়ে পড়ল পাশের খড়ের গাদায়, আতঙ্ক গোটা এলাকায়।

সবংয়ে মুখোমুখি সংঘর্ষে দাউদাউ করে জ্বলল ডাম্পার! আগুন ধরল খড়ের গাদাতেও

ঘটনাস্থলের ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 19 October 2025 12:25

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। মুখোমুখি সংঘর্ষের পর দাউদাউ করে জ্বলতে শুরু করে মালবোঝাই ডাম্পার। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয় পুরো গাড়িটিকে। তীব্রতা এতোটা বেশি ছিল যে চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার রাত থেকেই একটি মোরাম বোঝাই ডাম্পার ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। রবিবার ভোর প্রায় সাড়ে ৪টে নাগাদ পটাশপুরের দিক থেকে আসা একটি ১৮ চাকার 'স্টোন চিপস' বোঝাই ডাম্পার হঠাৎই দাঁড়িয়ে থাকা গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় মুহূর্তে আগুন ধরে যায় ডাম্পারটিতে। আগুন ছড়িয়ে পড়ে পাশের খড়ের গাদাতেও। দূর থেকে দেখা যায় আগুনের লেলিহান শিখা। সকলে ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন ও বিশাল পুলিশ বাহিনী। পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশও বাকি পরিস্থিতি সামাল দেয়। দুর্ঘটনার জেরে ওই রাজ্য সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল, পরে স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিটি দুর্ঘটনাই ঘটছে রাত ও ভোরের দিকে, মূলত বেপরোয়া গতির জন্য। তাঁদের দাবি, রাতে ট্র্যাফিক পুলিশের টহল থাকলে এমন দুর্ঘটনা অনেকটাই কমবে।

এদিকে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ডাম্পারগুলির বৈধতা, গতি ও চালকদের অবস্থান নিয়ে তদন্ত শুরু হয়েছে।


```