
শেষ আপডেট: 9 December 2022 09:39
দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক অশান্তির জেরে নিজের ছেলেকেই খুন করাল বাবা। ছেলেকে খুন করতে সুপারি কিলার ভাড়া করেছিল সে! এমনই নারকীয় ঘটনা ঘটেছে কর্নাটকের হুব্বাল্লিতে (Karnataka Murder)।
পুলিশ সূত্রে খবর, গত পয়লা ডিসেম্বর খুন হয় অখিল নামে এই স্বর্ণ ব্যবসায়ী। কিন্তু খুনের পরেও পরিবারের তরফ থেকে তা লুকানোর চেষ্টা চলে। খুনের দু'দিন পর অখিলের কাকা থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করে। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে অখিল খুন হয়েছে।
কিন্তু এই খুনের পেছনে কারা জড়িত? খুঁজতে খুঁজতে পুলিশ জানতে পারে অখিলের খুনে হাত আছে পরিবারের। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তির জেরে ছেলেকে খুন করার ছক কষেছিল অখিলের বাবাই। পুলিশ গ্রেফতার করে তাকে।
হুব্বাল্লির পুলিশ পুলিশ কমিশনার লভু রাম জানান, অখিলের বাবা স্বীকার করেছে, যে ছেলেকে খুন করার জন্য ছ'জনকে ভাড়া করেছিল। তারাই ১ ডিসেম্বর অখিলকে খুন করে। তারপর দেবীখোপা এলাকার এক আখের খেতে পুঁতে দিয়ে আসে।
পুলিশ সূত্রে আরও খবর, এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি জেরার মুখে খুনের পরিকল্পনার জানায় অখিলের বাবা। পুলিশ খুনের ঘটনার সবদিক খতিয়ে দেখছে। পুলিশের সন্দেহ, এই খুনের পেছনে আরও কয়েকজন জড়িত আছে। তবে তারা কারা তা এখনও স্পষ্ট নয়।
রাতে দু'বার সেক্স করতে রাজি হয়নি স্ত্রী, গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করল স্বামী