Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

SIR: ফ্যামিলি রেজিস্ট্রার সার্টিফিকেট গ্রাহ্য নয়, মুখ্যমন্ত্রীর দাবি সত্ত্বেও কড়া অবস্থান কমিশনের

কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গে SIR-এর ক্ষেত্রে নির্দিষ্ট ১১টি নথিই শুধু বৈধ প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। কিন্তু সি মুরুগানের পর্যবেক্ষণে ধরা পড়ে, বহু জায়গায় সেই নির্দেশ মানা হচ্ছে না।

SIR: ফ্যামিলি রেজিস্ট্রার সার্টিফিকেট গ্রাহ্য নয়, মুখ্যমন্ত্রীর দাবি সত্ত্বেও কড়া অবস্থান কমিশনের

জ্ঞানেশ কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 January 2026 20:34

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে চলতি স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া ঘিরে ফের কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সত্ত্বেও কমিশন স্পষ্ট জানিয়ে দিল - ফ্যামিলি রেজিস্ট্রার সার্টিফিকেট (Family Registrar Certificate) বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র SIR-এর ক্ষেত্রে গ্রাহ্য হবে না।

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনায় SIR প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখতে যান রোল অবজার্ভার তথা সিনিয়র আইএএস অফিসার সি মুরুগান (C Murugan)। মগরাহাট ও কুলপিতে তাঁর বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কড়া নজরে এসেছে। এবার সেই সফরকালেই উঠে আসে আরও এক গুরুতর বিষয় - SIR-এর জন্য নির্ধারিত নথির বাইরে গিয়ে কিছু জায়গায় ফ্যামিলি রেজিস্ট্রার সার্টিফিকেট (Family Register Certificate) জমা নেওয়া হচ্ছে, এমনকি কয়েকজন বিএলও (BLO) সেই নথি গ্রহণও করছেন।

কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গে SIR-এর ক্ষেত্রে নির্দিষ্ট ১১টি নথিই শুধু বৈধ প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। কিন্তু সি মুরুগানের পর্যবেক্ষণে ধরা পড়ে, বহু জায়গায় সেই নির্দেশ মানা হচ্ছে না। এরপরই তিনি মাইক্রো অবজার্ভারদের নির্দেশ দেন—কারা এই অতিরিক্ত নথি জমা দিয়েছেন এবং কারা তা গ্রহণ করেছেন, তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে।

মাইক্রো অবজার্ভারদের রিপোর্ট কমিশনের হাতে পৌঁছনোর পরই স্পষ্ট নির্দেশ জারি হয়েছে—ফ্যামিলি রেজিস্ট্রার সার্টিফিকেট কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সূত্রের খবর, এই বিষয়ে কোনও ছাড় দেওয়া হবে না।

এই ইস্যুতে এর আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে (Gyanesh Kumar) চিঠি লিখে অভিযোগ করেছিলেন, বিহারে SIR-এর সময় যে নথিগুলি বৈধ ছিল, পশ্চিমবঙ্গে সেগুলিই হঠাৎ অগ্রাহ্য করা হচ্ছে। রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র ভোটার পরিচয়ের প্রমাণ হিসেবে না মানায় সাধারণ মানুষ, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা অযথা হয়রানির শিকার হচ্ছেন বলেও দাবি করেছিলেন তিনি।

তবে মুখ্যমন্ত্রীর এই আপত্তি সত্ত্বেও নির্বাচন কমিশন নিজেদের অবস্থানে অনড়। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে—SIR সংক্রান্ত নিয়মে কোনও পরিবর্তন করা হচ্ছে না এবং নির্ধারিত নথির বাইরে কোনও প্রমাণ গ্রহণ করা হবে না।

এদিকে, দক্ষিণ ২৪ পরগনায় রোল অবজার্ভার সি মুরুগানের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ৬ জানুয়ারির মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে কমিশন জানিয়েছে, ওই ঘটনা পুলিশ ও প্রশাসনের গুরুতর ব্যর্থতার দৃষ্টান্ত। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে কড়া নির্দেশও দেওয়া হয়েছে।


```