Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

প্রেমিকের সঙ্গে পালিয়েছিল নাবালিকা, বিয়ের মণ্ডপ থেকে তুলে এনে মেরে ঝুলিয়ে দিল বাবা

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল নাবালিকা মেয়ে (minor girl)। তাতেই নাকি পারিবারিক সম্মানহানি হচ্ছিল। তাই, সম্পর্ক মেনে নেওয়ার অভিনয় করে মেয়েকে বাড়িতে ডেকে এনে তাকে মেরে গাছে ঝুলিয়ে দিল বাবা এবং কাকা (father hangs daug

প্রেমিকের সঙ্গে পালিয়েছিল নাবালিকা, বিয়ের মণ্ডপ থেকে তুলে এনে মেরে ঝুলিয়ে দিল বাবা

শেষ আপডেট: 16 December 2022 14:21

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল নাবালিকা মেয়ে (minor girl)। তাতেই নাকি পারিবারিক সম্মানহানি হচ্ছিল। তাই, সম্পর্ক মেনে নেওয়ার অভিনয় করে মেয়েকে বাড়িতে ডেকে এনে তাকে মেরে গাছে ঝুলিয়ে দিল বাবা এবং কাকা (father hangs daughter from tree)। প্রমাণ লোপাট করতে পুড়িয়ে দেওয়া হল দেহ।

বর্বরোচিত ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মহারাষ্ট্রের জালনা তালুকের পিরপিমপালগাঁও গ্রামে। মৃত কিশোরীর নাম সূর্যকলা সন্তোষ সরদে। ১৭ বছর বয়সি কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তারই এক দূর সম্পর্কের আত্মীয়ের। দিনকয়েক আগেই প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল নাবালিকা। তা মেনে নিতে পারেনি তার বাড়ির লোকজন। তাই ষড়যন্ত্র করে নাবালিকাকে বাড়িতে ফিরিয়ে আনে তার বাবা সন্তোষ সরদে এবং কাকা নমদেব সরদে।

সন্তোষ নিজে ফোন করে জানায়, বাড়ি ফিরে এলে সম্পর্ক মেনে নেওয়া হবে। শুধু তাই নয়, বিয়েও দেওয়া হবে তার। বাবাকে বিশ্বাস করে বাড়ি ফিরে আসে কিশোরী। সেখানে বিয়ের সমস্ত রকম আয়োজন করা হয়েছিল। লোকজনকেও নিমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বিয়ের ঠিক আগের মুহূর্তেই কিশোরীকে হিড়হিড় করে টানতে টানতে মণ্ডপ থেকে বের করে নিয়ে যায় নমদেব এবং সন্তোষ। তারপর বাড়ি থেকে কিছুটা দূরে নিজের মেয়েকে গলায় ফাঁস দিয়ে একটি গাছ থেকে ঝুলিয়ে দেয় সন্তোষ।

পরে ফিরে এসে তার লোকজনকে বলে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে মেয়ে। তারপর প্রমাণ লোপাট করতে নাবালিকার মৃতদেহ গাছ থেকে নামিয়ে এনে তড়িঘড়ি পুড়িয়েও দেয় তারা।

কিন্তু প্রতিবেশী কয়েকজন পুরো ঘটনা বুঝতে পারে। তারা খবর দেয় থানায়। ঘটনাস্থলে এসে সন্তোষ এবং নমদেবকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে তোলা হলে বিচারক তাদের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, পরিবারের সম্মান রক্ষার্থেই খুন (honor killing) করা হয়েছে নাবালিকাকে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

‘জো পিয়েগা, ও মরেগা’ সাফ কথা নীতীশের, বিষমদে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ নয়


```