Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫০০০ টাকায় জাল আধার কার্ড! খদ্দের সেজে সীমান্তের গ্রামে চক্রকে ধরল পুলিশ

আধার কার্ড লাগবে? কোনও নথি দরকার নেই, শুধু টাকা দিলেই হবে! মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্তে এভাবেই জাল আধার কার্ড তৈরির চক্র গজিয়ে উঠেছে, গোপন সূত্রে জানতে পারে পুলিশ।

৫০০০ টাকায় জাল আধার কার্ড! খদ্দের সেজে সীমান্তের গ্রামে চক্রকে ধরল পুলিশ

সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ।

শেষ আপডেট: 17 May 2025 16:10

দ্য ওয়াল ব্যুরো: আধার কার্ড (Aadhaar Card) লাগবে? কোনও নথি দরকার নেই, শুধু টাকা দিলেই হবে! মুর্শিদাবাদে (Murshidabad) বাংলাদেশ সীমান্তে (Border village) এভাবেই জাল আধার কার্ড তৈরির চক্র গজিয়ে উঠেছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সেখানে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ।

মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার বারোমাসিয়া এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে হাতে নাতে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সানাউল্লাহ শেখ (৩২) ও আনোয়ার রহমানকে (৩০) এদিন আদালতে হাজির করানো হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে ধৃতদের জেরা করবেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, সীমান্তের গ্রামের একটি ছবি প্রিন্টের দোকানে এই জাল ব্যবসা ফেঁদে বসেছিল দুষ্কৃতীরা। খদ্দের সেজে প্রথমে পুলিশ সেখানে যায়। পরে বিশাল বাহিনী সেখানে পৌঁছয়। দোকান থেকে দুটি ল্যাপটপ, একটি প্রিন্টার, দুটি স্মার্টফোন ও চারটি সিম কার্ড এবং তিনটি প্রিন্ট করা জাল আধার কার্ড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

পুলিশের দাবি, জেরায় ধৃতরা জাল চক্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। এই কাজে তাদের আরও কয়েকজন সহযোগী ছিল। তাদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ।


```