Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

লাখ লাখ পবিত্র পাখির মমি: প্রাচীন মিশরের আর এক রহস্যভেদ

দ্য ওয়াল ব্যুরো: মিশর মানেই রহস্য। মিশর মানেই পিরামিড আর মমি। তবে শুধু রাজারাজড়াদের নশ্বর শরীরকেই মমি করা হত তা নয়, মমি করা হত পশুপাখিদেরও। মিশরের একাধিক জায়গায় লক্ষ লক্ষ পাখির মমির সন্ধান পাওয়া গেছে। এক জায়গায় কেন লক্ষ লক্ষ পাখির মমি? এত

লাখ লাখ পবিত্র পাখির মমি: প্রাচীন মিশরের আর এক রহস্যভেদ

শেষ আপডেট: 17 November 2019 09:15

দ্য ওয়াল ব্যুরো: মিশর মানেই রহস্য। মিশর মানেই পিরামিড আর মমি। তবে শুধু রাজারাজড়াদের নশ্বর শরীরকেই মমি করা হত তা নয়, মমি করা হত পশুপাখিদেরও। মিশরের একাধিক জায়গায় লক্ষ লক্ষ পাখির মমির সন্ধান পাওয়া গেছে। এক জায়গায় কেন লক্ষ লক্ষ পাখির মমি? এত দিনে সেই রহস্যের যবনিকা তুলতে পেরেছেন বলে মনে করছেন গবেষকরা। শুধু ফারাওদের নয়, মিশরের মানুষ যেসব পাখিকে তাঁরা পবিত্র বলে বিশ্বাস করতেন, সেই সব পাখিকেও তাঁরা মমি করে রাখতেন। তাছাড়া মিশরে পাওয়া গেছে বিড়াল, কুমির, ইঁদুর ও বেঁজির মমি। বেশিরভাগ মমিই পাওয়া গেছে মানুষের মমির কাছ থেকে। কিন্তু আশ্চর্যজনক হল, আইবিস পাখির মমি পাওয়া গেছে লক্ষ লক্ষ, এবং মানুষের মমির আশপাশে নয়। একেবারে আলাদা ভাবে। আইবিস পাখিকে বাংলায় দেখা কাস্তে বকের সঙ্গে তুলনা করা যেতে পারে। সাধারণ ভাবে জলাভূমির আশপাশে এরা দল বেঁধে চরে বেড়ায়। এই পাখিকে এখনও পবিত্র বলে বিশ্বাস করেন আফ্রিকার বিভিন্ন অংশের মানুষ। টুনা-এল-গ্যাবেলে মাটির নীচে চল্লিশ লক্ষ আইবিস পাখির মমি পাওয়া গেছে, সাক্কারায় প্রাচীন করবস্থানে পাওয়া গেছে সাড়ে সতেরো লক্ষ আইবিসের মমি। গবেষকরা মনে করছেন জ্ঞানের দেবতা থথকে উৎসর্গ করা হয়েছিল এই পাখিগুলি। তাঁদের ধারণা, খ্রিস্টপূর্ব ৪৫০ থেকে খ্রিস্টপূর্ব ২৫০ অব্দের মধ্যেই এই পাখিগুলিকে মমি করা হয়েছিল। থথের শরীর মানুষের মতো, তবে মুখ আইবিসের মতো। [caption id="attachment_159695" align="aligncenter" width="600"] পাখির মমি হাতে গবেষক[/caption] অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির অধ্যাপক স্যালি ওয়াসেফই এই গবেষণা নিয়ে প্রথম বইটি লিখছেন। তিনি বলেন, “আইবিসকে থথের অংশ বলে মনে করা হত। থথ ছিলেন জ্ঞান, জাদু, বিচার, লেখা প্রভৃতি বিষয়ের দেবতা।” তিনি মনে করেন, “আপনার বস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কোনও কারণে আপনার উপরে অসন্তুষ্ট হয়ে থাকেন তখন তাঁর কাছ থেকে উপযুক্ত বিচার পাবেন না বলে আপনি আশঙ্কা করছেন, এই অবস্থায় আপনি থথের কাছে মানত করলেন। মনোবাঞ্ছা পূর্ণ হলে বৎসরান্তে আপনি একটি আইবিস পাখি উৎসর্গ করলেন, তবে মমি করে।” তা বলে এত পাখি! এই প্রশ্নের উত্তর এখনও খুঁজে চলেছেন গবেষকরা। এ ব্যাপারে তাঁরা সেবেন্নিটসের হর নামে এক পুরোহিতের একটি লেখার উপরে ভরসা করছেন। সেখানে লাখ লাখ আইবিস পাখিকে খাওয়ানোর কথা উল্লেখ করা হয়েছে। রহস্য উদ্ঘাটনের জন্য ১৪টি আইবিসের মমির ডিএনএ পরীক্ষা করেছেন গবেষকরা। একই সঙ্গে সংগ্রহ করেছেন আফ্রিকার বিভিন্ন অঞ্চলের ২৬টি এই ধরনের পাখির ডিএনএ। সময়ের সঙ্গে ডিএনএ ভেঙে যায়, তাই পরীক্ষায় অভীষ্ঠ ফল পেতে তাঁরা পরীক্ষা করছেন কোষের শক্তিকেন্দ্র বলে পরিচিত মাইটোকনড্রিয়ার ভিতরের ডিএনএ। তাতে হিসাব অনেক কাছাকাছি হবে বলে মনে করছেন গবেষকরা। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে প্লজ ওয়ান নামে একটি জার্নালে। সেখানে দাবি করা হয়েছে, আধুনিক পাখির সঙ্গে বহুলাংশে সাদৃশ্য পাওয়া গেছে প্রাচীন আইবিসের মমির। তখন অবশ্য আইবিস অনেক বেশি প্রজননক্ষম ছিল। সম্ভবত তখন বৈচিত্র্য কম ছিল এই জাতের পাখির। ওয়াসেফ মনে করেন, কৃত্রিম ভাবে প্রজননের চেষ্টা করা হত না, তারা চরে বেড়াত প্রাকৃতিক পরিবেশেই। দরকার মতো ধরে এনে সাময়িক ভাবে রাখা হত খামারে, তার পরে তাকে উৎসর্গ করা হত। [caption id="attachment_159697" align="aligncenter" width="600"] পাখির মমি[/caption] তিনি বলেন, “সবচেয়ে মিল যে ব্যাপারে দেখা গেছে তা হল, প্রায় প্রতিটি মন্দিরের কাছেই হ্রদ বা জলাভূমি ধরনের কিছু ছিল – এই ধরনের জায়গাই হল আইবিসদের স্বাভাবিক বাসস্থান – খেতে দিল তারা তো আসবেই।” তিনি দেখেছেন টুনা-এল-গ্যাবেলের পাশে জলা ছিল, সাক্কারায় মন্দিরের কাছেই ছিল লেক অফ দি ফারাও। ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের ডিএনএ বিশেষজ্ঞ পন্তাস ক্লোগলান্দ বলেন, “আড়াই হাজার বছর আগের ডিএনএ নিয়ে কাজ, সত্যিই অসাধারণ।” তিনি বলেছেন, পাখিগুলির ডিএনএ পরীক্ষা করে জেনেছেন যে সেগুলি প্রাকৃতিক পরিবেশে থাকা পাখি, তবে হ্যাচারির আয়তন যদি বিশাল বড় হয়, তা হলে অন্য কথা। তবে দ্বিতীয় একটি সম্ভাবনার কথাও তিনি বলেছেন, “হতে পারে যে হ্যাচারি ছিল এবং বনের পাখি সেখানে আসত, সেখানে খেত এবং প্রজনন করত।” ওয়াসেফ জানিয়েছেন, হ্যাচারির কোনও চিহ্ন তাঁরা পাননি। পাখি মেরে রেজিনে ডুবিয়ে মমি করা হত। তবে মাটির নীচে বেশ কয়েকটি নকল মমিরও সন্ধান পাওয়া গেছে। পাখির বাসা তৈরির উপকরণ, ডিমের খোসা – এসবও পাওয়া গেছে। হ্যাচারিতে পাখি পাওয়া গেলে নকল মমি তৈরির দরকার পড়ত না বলেই তিনি মনে করেন। নকল মমি মানে আমাদের এখানে যেমন আসল আসল নীলকণ্ঠ পাখির বদলে মাটির পাখি উৎসর্গ করা হয়, তেমন ব্যাপার। প্রাচীন মিশরে প্রাণী বলির ব্যাপারে বিশেষজ্ঞ তথা কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল নিকলসন জানান, থথকে উৎসর্গ করার জন্য খুব অল্পসংখ্যক পাখিকেই মন্দিরে রাখা হত, তাদেরই হয়তো কৃত্রিম প্রজনন হত। তবে পাখি উৎসর্গ করা নিয়ে এটা হল দলের মত। তিনি বলেন, “বছরের কোনও একটা সময়ে দল বেঁধে পাখির দল আসতেই পারে, তখন তাদের উৎসর্গ করা হত।”

```