Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বর্ধমানের স্কুলের দোতলায় পরীক্ষা হল, একতলায় চলল 'আমাদের পাড়া, আমাদের সমাধান'

তিনটি ক্লাসে পরীক্ষা চলছিল বর্ধমানের রথতলা মনোহর দাস স্কুলে। তারই মধ্যে সরকারি এই স্কুলে শুরু হল 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পের শিবির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

বর্ধমানের স্কুলের দোতলায় পরীক্ষা হল, একতলায় চলল 'আমাদের পাড়া, আমাদের সমাধান'

শেষ আপডেট: 2 August 2025 18:01

দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তিনটি ক্লাসে পরীক্ষা চলছিল বর্ধমানের রথতলা মনোহর দাস স্কুলে। তারই মধ্যে সরকারি এই স্কুলে শুরু হল 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পের শিবির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

শনিবার স্কুলে গিয়ে দেখা যায়, বিভিন্ন দিকে শিবির করে প্রথমদিনের কাজ চলছে। অন্যদিকে স্কুলের আর একটা তলায় পরীক্ষা চলছে। স্কুলের ছাত্ররা জানায়, পরীক্ষা  দিতে অসুবিধা হচ্ছে। আর উপরে খুব গরম। তারমধ্যেই পরীক্ষা চলছে।

এই শিবিরে উপস্থিত হন বিধায়ক খোকন দাস, মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস। তাঁরা জানান, দারুণ সাড়া মিলেছে এই প্রকল্পে। অনেক মানুষ আসছেন।

স্কুলে পরীক্ষা চলাকালীন শিবির চালানো নিয়ে সাফাই দিলেন প্রধান শিক্ষক বিনায়ক বন্দোপাধ্যায়।  তাঁর দাবি, "এতে কোনও সমস্যা হয়নি। কারণ শিবির একতলায় আর পরীক্ষা নেওয়া হয় তিনতলায়। অভিভাবকরাও তো শিবিরে আসছেন। ছাত্ররা এতে উদ্বুদ্ধ হয়েছে।"

বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "এটা অত্যন্ত আপত্তিকর। অন্য কোনও সরকারি জায়গায় শিবির করা উচিত ছিল। তা না করে পরীক্ষায় ব্যাঘাত ঘটানো হল।"


```