Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসিনার নামে ৪০০-র বেশি মামলার একটিতে কাল সাক্ষ্য গ্রহণ শুরু, লাইভ টেলিকাস্ট হবে শুনানি

আগামীকাল  রবিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (Bangladesh International Crimes Tribunal) শেখ হাসিনার (Sheikh Hasina) বিচারের চূড়ান্ত পর্ব শুরু হবে। শুরু হবে সাক্ষ্যগ্রহণ।

হাসিনার নামে ৪০০-র বেশি মামলার একটিতে কাল সাক্ষ্য গ্রহণ শুরু, লাইভ টেলিকাস্ট হবে শুনানি

শেষ আপডেট: 2 August 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল  রবিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (Bangladesh International Crimes Tribunal) শেখ হাসিনার (Sheikh Hasina) বিচারের চূড়ান্ত পর্ব শুরু হবে। শুরু হবে সাক্ষ্যগ্রহণ।

আওয়ামী লিগ (Awami League) নেত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে মামলা হয় ট্রাইব্যুনালে। এই মামলায় অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ( Asaduzzaman Khan Kamal, former home minister of Bangladesh) এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (Choudhury Abdullah Al Mamun, ex chief of Bangladesh police)। গত বছর এই সময় গণ-অভ্যুত্থান দমনে তিনিই বাংলাদেশ পুলিশকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে কারাগারে আছেন।

 

নিজে বাঁচতে একদা শেখ হাসিনার ঘনিষ্ঠ এই পুলিশ অফিসার রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে বিচারকের কাছে গোপন জবানবন্দিতে বলেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নির্দেশেই পুলিশ আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার করে। গোটা ঘটনার জন্য তিনি লিখিতভাবে দুঃখ প্রকাশ করেছেন বিচারকের কাছে। যদিও সেই বয়ান গোপন নেই। সমাজমাধ্যমে তা ঘুরে বেড়াচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী হাসিনার বিরুদ্ধে এখনও পর্যন্ত সাড়ে চারশো মামলা হয়েছে। এরমধ্যে আড়াইশোর বেশি খুনের মামলা। সেগুলিতে সাবেক প্রধানমন্ত্রীকে মূল আসামি করা হয়েছে। এই প্রসঙ্গে এক ভাষণে হাসিনা মামলাগুলি নিয়ে উপহাস করে বলেন, আমি প্রধানমন্ত্রী। আমি কিনা গোটা দেশ ঘুরে ঘুরে মানুষ হত্যা করেছি! অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। যদিও আইন মেনে সরকার একজন আইনজীবীকে হাসিনার হয়ে মামলা লড়ার জন্য নিয়োগ করেছে। সেই আইনজীবী প্রাথমিক শুনানিতে সাবেক প্রধানমন্ত্রীকে নির্দোষ দাবি করেছেন।


```